রাত পোহালেই কড়া নিরাপত্তায় দ্বিতীয় দফার ভোট
Connect with us

ভোটের খবর

রাত পোহালেই কড়া নিরাপত্তায় দ্বিতীয় দফার ভোট

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ৩১ মার্চ : রাত পোহালেই রাজ্য বিধানসভার দ্বিতীয় দফার ভোট। এই দফায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও দক্ষিণ ২৪পরগণা এই চার জেলার ৩০ টি আসনে ভোট নেওয়া হবে বৃহস্পতিবার৷

এই বিধানসভা আসন গুলি হল পশ্চিম মেদিনীপুরের কেশপুর, চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর, খড়গপুর, ডেবরা, পিংলা, সবং ও নারায়ণগড়, পূর্ব মেদিনীপুররের নন্দীগ্রাম, তমলুক, হলদিয়া, মহিষাদল, পাঁশকুড়া পূর্ব ও পশ্চিম, ময়না, নন্দকুমার ও চন্ডীপুর। বাঁকুড়ার তালড্যাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী এবং দক্ষিণ ২৪ পরগণার গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ ও সাগর। নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গিয়েছে দ্বিতীয় দফার ভোটে ভোটদাতা রয়েছেন প্রায় ৭৬ লক্ষ। ভোটে লড়ছেন ১৯ জন মহিলা সহ ১৭১ জন প্রার্থী। তবে সবচেয়ে নজরকাড়া কেন্দ্র হল নন্দীগ্রাম। এই বিধানসভা কেন্দ্রে হাইভোল্টেজ লড়াই হচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মধ্যে। ফলে রাজ্যবাসীর নজর এখন কেন্দ্রকে ঘিরেই। বৃহস্পতিবার যেহেতু নির্বাচন তাই বুধবার দিনভর ব্যস্ততা লক্ষ্য করা গিয়েছে নির্বাচন কমিশনের আধিকারিকদের মধ্যে। পাশাপাশি ডিসিআরসি সেন্টারগুলিতেও সকাল থেকেই ইভিএম নিতে ভোট কর্মীদের ভিড় লক্ষ্য করা যায়৷ সবমিলিয়ে দ্বিতীয় দফার ভোটে নিরাপত্তা আরও জোরদার করছে কমিশন।