খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু স্কুলছাত্রীর, শোকের ছায়া এলাকায়
Connect with us

মালদা

খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু স্কুলছাত্রীর, শোকের ছায়া এলাকায়

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , গাজোল, ২৫ মার্চ :খেলাচ্ছলে গলায় ফাঁস লেগে মৃত্যু হল এক স্কুলছাত্রীর। বুধবার ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার বৈরগাছী এলাকায়।পুলিশ ও স্থানীয়সুত্রে জানা গিয়েছে, মৃত স্কুল ছাত্রীর নাম কোয়েল মন্ডল।

 

সে স্থানীয় বৈরগাছি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।পরিবার সূত্রে জানা যায়, বাবা মনোজ মণ্ডল রাজমিস্ত্রির কাজে বেরিয়ে যায়।অন্যদিকে তার মা সত্যবতী মন্ডল বাড়ি থেকে কিছুটা দূরে অন্যের জমিতে কাজ করতে যায়। বাড়িতে একাই ছিল সে।নিজের ঘরে জামা-কাপড় নিয়ে খেলা করছিল সে। খেলাচ্ছলে আচমকাই তার বাবার লুঙ্গী দিয়ে গলায় ফাঁস লেগে যায়।তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাতিমাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।এদিকে মৃত স্কুলছাত্রীর বাবা মনোজ মন্ডল জানিয়েছেন, বুধবার তিনি ও তার স্ত্রী কাজে বেরিয়ে যায়। খেলতে গিয়ে তার গলায় ফাঁস লেগে যাওয়ার খবর পাই। খবর পেয়েই চলে আসি বাড়ি।এরপরে পাশের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে জানা যায় সে মারা গিয়েছে। যদিও কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে ধন্দে পড়েছেন তারা।বৃ্হস্পতিবার মৃতদেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।