বিজেপির মন্ডল সভাপতির হত্যার ঘটনায় থানা ঘেরাও কর্মসূচি পালন গেরুয়া শিবিরের
Connect with us

জেলার খবর

বিজেপির মন্ডল সভাপতির হত্যার ঘটনায় থানা ঘেরাও কর্মসূচি পালন গেরুয়া শিবিরের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , গাজোল , ২৬ মার্চ : দিনহাটার বিজেপি নেতা অমিত সরকারকে হত্যার ঘটনার প্রতিবাদে গাজোলে থানা ঘেরাও কর্মসূচি পালন করল বিজেপি।

শুক্রবার গাজোল ব্লক বিজেপি এবং বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে একটি মিছিল শহরের কদুবাড়ি এলাকায় অবস্থিত সংগঠনের দলীয় কার্যালয় থেকে শুরু করে শহর পরিক্রমা করে থানার সামনে জমায়েত হয়। পরবর্তীতে থানার সামনে সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হয় বিজেপি নেতৃত্ব। উপস্থিত নেতৃত্ব৷ সুধাংশু সরকার, সুভাষ সরকার, নিহার রঞ্জন মন্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।উল্লেখ্য, বুধবার সকালে বিজেপির শহর মণ্ডল সভাপতি অমিত সরকারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল কোচবিহারের দিনহাটায়। এদিন সকালে দিনহাটা পশু হাসপাতালের বারান্দায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। যদিও ঘটনায় তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে বিজেপি নেতৃত্ব। যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে। এই পরিপ্রেক্ষিতেই এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব।বিধানসভা নির্বাচনের পূর্বে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে।