উত্তর দিনাজপুর
কোভিড পরিস্থিতিতে নিঃস্বার্থভাবে সাধারণ মানুষের পাশে রেড ভলেন্টিয়াররা
নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ৮ মে : করোনা আবহে রাজ্যজুড়ে বিভিন্ন সেবামূলক কার্যক্রম করে চলেছে রেড ভলেন্টিয়াররা। কোভিড পরিস্থিতিতে সাধারণ মানুষের সাহায্যর্থে ব্রতি এই তরুণ তুর্কীরা।
মঙ্গলবার করোনা মোকাবিলায় ইটাহার ব্লকের বিভিন্ন প্রান্তে স্যানিটাইজ করা হলো রেড ভলেন্টিয়ারদের পক্ষ থেকে। এদিন ইটাহার ব্লক রেড ভলেন্টিয়ার বামপন্থী ছাত্র সংগঠন SFI ও DYFI এর তরফে ইটাহারের বিভিন্ন রাস্তা ঘাট, দোকান পাট স্যানিটাইজ করা হয়। SFI এর ব্লক নেতৃত্ব সফিকুল ইসলাম, DYFI এর ব্লক নেতৃত্ব আনোয়ারুল হক, রেজাউল হক,আরিফ রেজা সহ সংগঠনের অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন। করোনা সংক্রমণ রোধে রাজ্য জুড়ে বামফ্রন্টের ছাত্র, যুব রেড ভলেন্টিয়াররা সাধারণ মানুষকে বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করে চলেছে। নিঃস্বার্থ ভাবে মানুষের পাশে থাকতে চেয়েই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। করেনা আবহে যে কোনো সমস্যায় রেড ভলেন্টিয়ারদের সাথে যোগাযোগ করলে তারা সবরকম সাহায্য করবে বলে এদিন জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।
