শুক্রবার ক্ষতিগ্রস্ত চাষের জমি পরিদর্শন করলেন কৃষি দপ্তরের আধিকারিকেরা। ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয় কৃষকদের
Connect with us

উত্তর দিনাজপুর

শুক্রবার ক্ষতিগ্রস্ত চাষের জমি পরিদর্শন করলেন কৃষি দপ্তরের আধিকারিকেরা। ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয় কৃষকদের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ইতাহার , ২৮ মে : প্রবল বৃষ্টির জেরে উওর দিনাজপুর জেলার অন্যান্য ব্লকের পাশাপাশি ইটাহার ব্লকের বিভিন্ন এলাকায় কৃষি জমির ফসলেরও ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার ক্ষয়ক্ষতি পরিদর্শনে যান জেলা সহ ইটাহার ব্লক কৃষি দফতরের আধিকারিকগন। এদিন জয়হাট সহ মারনাই অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষি জমি পরিদর্শন করার পাশাপাশি কৃষকদের সঙ্গে কথা বলেন তারা। জেলা কৃষি আধিকারিক শঙ্কর চন্দ্র দাস জানান, ইটাহারের মারনাই সহ বেশ কিছু এলাকায় ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, তবে মারনাই গ্রামে ফসল না কাটতে পেরেও ক্ষতি হয়েছে, তবে কৃষকরা ব্লক দপ্তরে আবেদন করতে পারবেন, না করলেও এটা এবার শস্য বিমা আওতায় পড়েছে তাই স্যাটেলাইটের মাধ্যমে এলাকা পরিদর্শন করা হবে। ফলে এই এলাকার চাষের জমি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তাও ছবির মধ্যে দিয়ে বোঝা যাবে এবং ক্ষতিগ্রস্ত কৃষকেরা ক্ষতিপূরণ পাবেন। সাবডিভিশন কৃষি আধিকারিক দিপেন্দু রায়, ইটাহার ব্লক সহ কৃষি অধিকর্তা ডেনিশ রায় সহ অন্যান্য কৃষি আধিকারিক গন উপস্থিত ছিলেন এদিন।