রাজ্যে বাড়ল কার্যত লকডাউন। বিধিনিষেধ জারি মধ্য জুন অবধি
Connect with us

রাজ্যের খবর

রাজ্যে বাড়ল কার্যত লকডাউন। বিধিনিষেধ জারি মধ্য জুন অবধি

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৭ মে : করোনা আবহে আবারো লকডাউন বাড়িয়ে দিল রাজ্যসরকার। আগামী ১৫ জুন পর্যন্ত বিধিনিষেধ জারি থাকছে বলে বৃহস্পতিবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আমরা একে লকডাউন বলছি না। আমরা বলছি বিধিনিষেধ। এখন যা যা বিধিনিষেধ কার্যকর হচ্ছে, আগামিদিনেও সেগুলি চলবে। কয়েকটি ক্ষেত্রে শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কেউ বাইরে বেরোবেন না। বাজার, মিষ্টির দোকান, শাড়ি, গয়নার দোকান যে রকম নিয়ম মেনে খুলছিল সে রকমই খুলবে। শুধু জুটমিলে কর্মীর সংখ্যা ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছে। সেই সঙ্গে নির্মাণ কাজে যুক্ত শ্রমিকদের টিকা নেওয়া হয়ে গেলে তাঁরা কাজ করতে পারবেন। বাংলায় করোনা কিছুটা কমেছে বলেও জানালেন মুখ্যমন্ত্রী। আর সে কারণেই বিধিনিষেধের মেয়াদ ফের বাড়ানো হল বলে জানালেন তিনি। করোনা পরিস্থিতির কারণে ১৬ মে থেকে কড়া বিধিনিষেধে চলে গিয়েছিল বাংলা। নবান্নের নির্দেশ ছিল, ৩০ মে পর্যন্ত চলবে এই কার্যত লকডাউন প্রক্রিয়া (Almost Lockdown In West Bengal)। কিন্তু রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও পরিস্থিতি এখনও ভয়াবহ। তাই সেই বিধিনিষেধের সময়সীমা বাড়িয়ে ১৫ জুন পর্যন্ত করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Continue Reading
Advertisement