ইয়াস মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ বৈঠক ইটাহারে
Connect with us

উত্তর দিনাজপুর

ইয়াস মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ বৈঠক ইটাহারে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ২৫ মে : আগামী ২৪ ঘন্টার মধ্যে রাজ্যে প্রবলবেগে ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সেই মোতাবেক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্যসরকার।

এরই পাশাপাশি ইটাহার ব্লকের সাধারণ মানুষকে করোনা আবহে সরকারী বিধিনিষেধ মেনে আগাম সতর্কবার্তা দিতে ও ঘূর্ণিঝড় মোকাবিলায় ব্লক প্রশাসনের জরুরী বৈঠক অনুষ্ঠিত হল ইটাহারে। পাশাপাশি মাইক বাজিয়ে ব্লকের সাধারণ মানুষকে সচেতন করা হয়। মঙ্গলবার ইটাহার ব্লক অফিসের সভাকক্ষে ব্লকের বিদ্যুৎ,স্বাস্থ্য, পুলিশ সহ অন্যান্য দপ্তরের আধিকারিক ও গ্রামের প্রধানদের নিয়ে বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। পাশাপাশি এই সঙ্কটময় সময়ে যেকোনোরকম পরিস্থিতি মোকাবিলায় জরুরি পরিষেবার সাথে যুক্ত কর্মীদের প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়।

Continue Reading
Advertisement