উত্তর দিনাজপুর
বৃষ্টিকে উপেক্ষা করেই মানুষের পাশে লাল স্বেচ্ছাসেবকেরা
নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ , ২৮ মে : করোনাকালে মানুষের পাশে নজিরবিহীন ভাবে দাড়াচ্ছে রেড ভলেন্টিয়াররা। রক্ত, হাসপাতালে বেড, অসহায় মানুষদের খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা, দিনরাত এক করে নিঃস্বার্থ ভাবে কাজ করছে এই তরুণ তুর্কীরা।
হেমতাবাদ সদরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী করোনা আক্রান্ত। শুক্রবার সকাল থেকেই ওই ব্যবসায়ীর তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। তার পরিবার অক্সিজের জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করে হতাশ হন। নিরুপায় হয়ে তারা শরানাপন্ন হন রেড ভলেন্টিয়ারদের। খবর পাওয়া মাত্রই অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাজির রেড ভলেন্টিয়ারের সদস্যরা। ইয়াসের পরবর্তী প্রভাবে ক্রমাগত বৃষ্টি পড়ছে, এদিন বৃষ্টিকে উপেক্ষা করেই ওই ব্যবসায়ীর প্রাণ বাঁচাতে ছুটে গিয়েছে এই লাল স্বেচ্ছাসেবকরা। সিপিএমের যুব সংগঠন ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য হান্নান আলী চৌধুরী জানান, ব্যবসায়ীর অসুস্থতা খবর পাওয়া মাত্র তাদের সদস্যরা অক্সিজেন নিয়ে তার বাড়িতে হাজির হয়েছেন। অক্সিজেন লাগানোর পর ওই ব্যবসায়ী কিছুটা স্বস্তি পেয়েছেন।পরিবারের পক্ষ থেকে রেড ভলেন্টিয়ারের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন ব্যবসায়ীর পরিবার।
