মদ খেয়ে রাস্তায় গড়াগড়ি খাওয়া পুলিশ কর্মীকে সাসপেন্ড করল উর্দ্ধতন কর্তৃপক্ষ, বিভাগীয় তদন্তের নির্দেশ এস পির
Connect with us

দক্ষিণ দিনাজপুর

মদ খেয়ে রাস্তায় গড়াগড়ি খাওয়া পুলিশ কর্মীকে সাসপেন্ড করল উর্দ্ধতন কর্তৃপক্ষ, বিভাগীয় তদন্তের নির্দেশ এস পির

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , বুনিয়াদপুর , ২০ জানুয়ারী : মদ খেয়ে রাস্তায় গড়াগড়ি খাচ্ছিলেন এক পুলিশকর্মী ৷ কিন্তু ক্যামেরা দেখতেই কোনরকমে উঠে দাঁড়িয়ে টলটলতে পালিয়ে গেলেন। গোটা ঘটনায় হতবাক দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের পথ চলতি সাধারণ মানুষ।

আকন্ঠ মদ্যপান করে বেহুঁশ হয়ে রাস্তায় গড়াগড়ি খেলেন এক পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর বাসস্ট্যান্ড চত্বরে। নেশায় বুঁদ হয়ে থাকা ওই পুলিশ কর্মীর নাম সুজিত চক্রবর্তী। বাড়ি বালুরঘাট শহরের আমবাগানপাড়া এলাকায়। তিনি বর্তমানে বংশীহারী থানায় কর্মরত রয়েছেন। বুনিয়াদপুর বাসস্ট্যান্ড চত্বরে ডিউটি করতে এসে আকন্ঠ বর্তমান করেন। পরে বেহুঁশ হয়ে রাস্তায় গড়াগড়া খান। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা ওই পুলিশ কর্মীর এমন কান্ডকারখানা দেখে তাজ্জব সকলে। ঘটনাস্থলে সংবাদমাধ্যমের ক্যামেরা দেখেই আচমকা তাঁর সামান্য হুঁশ ফিরে আসে। অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে সটান পালানোর চেষ্টা করেন তিনি। কিন্তু মদ এতটাই পান করেছেন যে উঠে দাঁড়াতে পর্যন্ত পারছেন না ঠিকমত। উঠতে গিয়ে বারবার টলমল খাচ্ছেন।
শেষে কোনরকমে পুলিশের লোহার ব্যারিকেড ধরে উঠলেও রাস্তা দিয়ে টলমল করতে করতে পগারপার হয়ে গেলেন। খাকি উর্দি পড়ে মদ্যপান করে মাটিতে গড়াগড়ি খাওয়ায় পুলিশের তীব্র নিন্দা করেছেন স্থানীয় বাসিন্দারা। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা গুরুদায়িত্ব যাদের কাঁধে তারাই যদি মদ খেয়ে মাটিতে লুটোপুটি খান, তবে সাধারণ মানুষ কোথায় যাবে তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার লোকজন।