দেশে রেকর্ড হারে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা
Connect with us

দেশ

দেশে রেকর্ড হারে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ৮ এপ্রিল : দেশজুড়ে ভ্যাকসিনেশন প্রক্রিয়া চালু হলেও করোনা সংক্রমণ লাগামছাড়া। যা আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে চিকিৎসক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের।

আক্রান্তের দিক দিয়ে নতুন রেকর্ড গড়ল ভারত। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২৬ হাজার ৭৮৯ জন। দেশে দৈনিক করোনা আক্রান্তে নয়া রেকর্ড। ভাঙল ২০২০ সালের রেকর্ডও। এই বৃদ্ধির জেরে করোনায় আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ২৯ লক্ষ ২৮ হাজার ৫৭৪ জন। এর ফলে দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯ লক্ষ ৫ হাজার ২১ জন। করোনার মরণ কামড়ে প্রাণ হারিয়েছে ৬৮৪ জন। এখনও পর্যন্ত মারা গিয়েছে ১ লক্ষ ৬৬ হাজার ৮৬২ জন।গত ২৪ ঘন্টায় করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯হাজার ২৫৮ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার অনেকটাই কম।যা রীতিমতন কাঁপুনি ধরাচ্ছে। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১ কোটি ১৮ লক্ষ ৫১ হাজার ৩৯৩। গত ২৪ ঘন্টায় ভ্যাকসিন দেওয়া হয়েছে ২ কোটি ৯৭ লক্ষ ৯ হাজার ২৯২ জনকে।

এদিকে দেশের যাবতীয় চিন্তা বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রের করোনা আক্রান্ত হয়েছে ৫৯ হাজার ৯০৭ জন। মোট আক্রান্তের নিরিখে এরপরই রয়েছে কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের মতো দক্ষিণী রাজ্যগুলি। গত ২৪ ঘণ্টায় ছত্তিশগড়ে করোনা আক্রান্ত হয়েছে ১০ হাজার ৩১০ জন। কর্ণাটকে করোনা আক্রান্ত ৬ হাজার ৯৭৬ জন। উত্তপ্রদেশে করোনা আক্রান্ত ৬ হাজার ২৩ জন। দিল্লিতে করোনা আক্রান্ত ৫ হাজার ৫০৬ জন। মধ্যপ্রদেশে করোনা আক্রান্ত ৪ হাজার ৪৩ জন। গুজরাতে করোনা আক্রান্ত ৩ হাজার ৫৭৫ জন। কেরলে আক্রান্ত ৩ হাজার ৫০২ জন। তামিলনাড়ুতে আক্রান্ত ৩ হাজার ৯৮৬ জন। পাঞ্জাবে আক্রান্ত ২ হাজার ৯৯৭ জন। রাজস্থানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ হাজার ৮০১ জন। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার, গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন দু’হাজার ৩৯০ জন। ৮ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত এ রাজ্যে করোনায় মৃত্যুর হার ১.৭৩ শতাংশ। সুস্থতার হার ৯৬.১৩ শতাংশ।