রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়লো ২০শে সেপ্টেম্বর পর্যন্ত
Connect with us

রাজ্যের খবর

রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়লো ২০শে সেপ্টেম্বর পর্যন্ত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক :  রাজ্যের কন্টেনমেন্ট জোনে লকডাউনের মেয়াদ বাড়ানো হল ২০ শে সেপ্টেম্বর পর্যন্ত।রাজ্যের কোভিড পরিস্থিতি বিবেচনা করে স্কুল  কলেজ আগামী ২০শে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখা হবে।সপ্তাহে এখন যে ভাবে এক দিন বা দু’দিন সার্বিক লকডাউন পালন করা হচ্ছে তা-ও চলবে। আগামী ৭, ১১ এবং ১২ সেপ্টেম্বর রাজ্যে সম্পূর্ণ লকডাউনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী।২০শে সেপ্টেম্বরের পর ফের বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আরোও পড়ুন – চিকিৎসকদের তৎপরতায় প্রান বাঁচলো ছোট্ট অনীকের

তবে শহরতলির ট্রেন এবং মেট্রো চলাচল চালু করতে চাইলে রাজ্যের কোনও আপত্তি নেই বলেও বুধবার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি আরো বলেন, বিধি মেনে কলকাতা এবং সংলগ্ন এলাকায় মেট্রো এবং শহরতলির ট্রেন চালানো হয়, তবে রাজ্যের কোনও আপত্তি নেই। তবে একসঙ্গে সব নয়। ধাপে ধাপে চালাতে হবে।

একই সঙ্গে দিল্লি, মুম্বই, পুণে, সুরত-সহ ৬টি শহর থেকে রাজ্যে বিমান চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সপ্তাহে তিন দিন বিমান চলাচলে অনুমতি দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

Advertisement
ads