সাতসকালে আগুনে পুড়ে ভস্মীভূত ঘর, সহায়তার আর্জি পরিবারটির
Connect with us

মালদা

সাতসকালে আগুনে পুড়ে ভস্মীভূত ঘর, সহায়তার আর্জি পরিবারটির

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রতুয়া , ০৩ জানুয়ারী : আগুনে পুড়ে ভস্মীভূত হল একটি ঘর। রবিবার সকালে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে রতুয়া ২ নং ব্লকের আড়াইডাঙ্গা মোড় এলাকায়। অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে একটি ঘরের যাবতীয় আসবাবপত্র। এর ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে ওই পরিবারটি। জানা গিয়েছে, মুনিয়া খাতুন তার দুই কন্যা সন্তানকে নিয়ে বহু কষ্টে দিন যাপন করে।

পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে অগ্নিকাণ্ডের ঘটনাটি দেখতে পান। পাশাপাশি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মালতিপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক আব্দুর রহিম বক্সী। আগুন নেভানোর কাজে হাত লাগান তারা। ওই দুঃস্থ পরিবারটিকে সমস্ত রকম সহায়তার আশ্বাস দিয়েছেন আব্দুর রহিম বক্সী। এবিষয়ে মালতিপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক আব্দুর রহিম বক্সি জানিয়েছেন, রতুয়া দু’নম্বর ব্লকের আড়াইডাঙ্গা মোড় এলাকায় রবিবার সকালে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যেতে থাকে ওই বাড়িটি। দুঃস্থ বিধবা মনিরা খাতুন তার দুই কন্যা সন্তানকে নিয়ে বহু কষ্টে দিনযাপন করেন। অন্যের বাড়িতে কাজ করে সংসার চলে তার তার।পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি দেখতে পান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। বেশকিছু যুবকরা এবং গ্রামের সাধারণ মানুষের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ইতিমধ্যেই কুড়ে ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরে থাকা নানান আসবাবপত্র। স্থানীয় প্রশাসনকে এ ব্যাপারটি জানাবো এবং ওই অসহায় মহিলাকে খুব শীঘ্রই একটা ঘর পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। পাশাপাশি পরিবারটিকে সমস্ত রকম সহায়তার আশ্বাস দিয়েছেন আব্দুর রহিম বক্সি।