গাছেদের পেরেক যন্ত্রণা থেকে মুক্তি দিতে এগিয়ে এলো বিবেক বাহিনী
Connect with us

মালদা

গাছেদের পেরেক যন্ত্রণা থেকে মুক্তি দিতে এগিয়ে এলো বিবেক বাহিনী

Dipa Chakraborty

Published

on

গাজোল, ৫ জুন : গাছেরও যে প্রাণ আছে, সেটা মানুষ ভুলে যায় অবলীলায়। তাই প্রচারণার পেরেক ঠুকে ক্ষত-বিক্ষত করা হয় তার দেহ। নগরের বিভিন্ন এলাকায় কোনমতে বেঁচে থাকা গাছগুলোর দিকে তাকালেই চোখে পড়ে এমন দৃশ্য। গাছে গাছে পেরেক ঠুকে টাঙানো হয় ব্যানার, ফেস্টুন, পোস্টার সহ নানা ধরনের বিজ্ঞাপন।

সড়কের পাশে বেড়ে উঠা গাছগুলো মানুষের অকৃত্রিম বন্ধু হলেও অসচেতনতায় চরম নিষ্ঠুরতার শিকার হচ্ছে। এভাবে গাছে গাছে পেরেক ঠুকে বিভিন্নভাবে বিজ্ঞাপন লাগানোর ঘটনা দিন দিন বাড়ছে।আর গাছেদের পেরেকের যন্ত্রণা থেকে মুক্তি দিতে এবারে এগিয়ে এলো গাজোল বিবেক বাহিনী নামক স্বেচ্ছাসেবী সংস্থা। শুক্রবার বিকেলে সংগঠনের উদ্যোগে গাজোলের বিভিন্ন এলাকায় গিয়ে গাছের গায়ে পেরেক দিয়ে লাগানো বিজ্ঞাপন গুলো খুলে দেন সংগঠন সদস্যরা। গাছেরও প্রাণ আছে। আর করোনা আবহে অক্সিজেনের অভাব মানুষ খুব বেশি করে অনুভব করছে। এই পরিস্থিতিতে উচিত বেশি করে বৃক্ষ রোপণ। আর মানুষ বৃক্ষরোপণ না করে বৃক্ষের উল্টে ক্ষতি করছে। এই কারণেই বিভিন্ন গাছ থেকে পেরেক উৎখাত করতে উদ্যোগী হয়েছেন সংগঠন সদস্যরা। স্পন্দন সরকার, বিশ্বজিৎ বিশ্বাস, সায়নী দাস, ইপ্সিতা সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। আগামী দিনেও এই কর্মসূচি চলবে বলে জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।