ডাকাতির করার আগেই বানচাল পরিকল্পনা, পুলিশী হানায় গ্রেফতার পাঁচ দুষ্কৃতি
Connect with us

মালদা

ডাকাতির করার আগেই বানচাল পরিকল্পনা, পুলিশী হানায় গ্রেফতার পাঁচ দুষ্কৃতি

Dipa Chakraborty

Published

on

মালদা, ৪ জুন : গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পাঁচ জনের এক সশস্ত্র ডাকাত দলকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে মালদা মানিকচক রাজ্য সড়কের ধারে পলিটেকনিক কলেজ সংলগ্ন এলাকায় হানা দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হল, মন্টু মহালদার, বিকি ভাস্কর, শেখ আতিজুর, শেখ নিজামুদ্দিন এবং বাপি শেখ ইংরেজবাজার থানার বাশবাড়ি, মিরচক এবং রতুয়ার পুখুরিয়া থানা এলাকায় বাড়ি ধৃতদের। ডাকাতি করার উদ্দেশ্যে পলিটেকনিক কলেজ সংলগ্ন একটি আমবাগানে জড় হয়েছিল তারা। কিন্তু তাদের উদ্দেশ্য সফল হওয়ার আগেই গোপনে খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ।তাদের পিছু ধাওয়া করে ওই পাঁচজনকে পাকড়াও করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় রড, হাঁসুয়া, দড়ি সহ ডাকাতি করার বিভিন্ন সরঞ্জাম। শুক্রবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়। ধৃতদের পাঁচদিনের পুলিশী হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।তাদের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ

Continue Reading
Advertisement ads