ভাইরাল খবর
১৪ তম সন্তানের জন্ম দিলেন টেসলা কর্তা এলন মাস্ক! সঙ্গে জড়িয়ে ভারতের শিকড়
ডিজিটাল ডেস্কঃ ফের বাবা হলেন এলন মাস্ক। ১৩ তম পেরিয়ে ১৪ তম সন্তানের জন্ম দিলেন টেসলা কর্তা এলন মাস্ক। ধনকুবেরের ১৪তম সন্তানের কথা জানালেন তাঁর ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী। মাস্কের অনুমোদনের পরই ১৪তম সন্তানের কথা জানালেন শিভন জ়িলিস। শিশুপুত্রটির নাম সেলডন লাইসারগাস।
এলন ও তাঁর স্ত্রী শিভনের চতুর্থ সন্তান সেলডন। ছেলের জন্মের খবর নিজেই এক্স হ্যান্ডলে পোস্ট করে জানান জিলস লেখেন, আমার ছেলে এক সোনার মতো হৃদয় নিয়ে বড় হবে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে পছন্দ করেন না শিভন। সন্তান জন্মের সুখবর জানানোর পরই সমাজ মাধ্যমে এলন পত্নীকে নিয়ে সার্চ কয়েকগুণ বেড়ে যায়। অনেকেই উইকিপিডিয়া ঘেঁটে জানতে পারেন এলনের স্ত্রী তথা জিলসের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের শিকড়।
আরও পড়ুনঃমহিলা কমিশনের রোষানলে রণবীর এলাহাবাদিয়া! কিন্তু কেন ?
২০২১ মাস্কের আরও তিন সন্তানের জন্ম দিয়েছেন ৩৯ বছর বয়সি শিভিন জ়িলিস। ২০২১ সালে মাস্কের যমজ সন্তান আজ়ুরে ও স্ট্রাইডারের জন্য জন্ম দেন তিনি। মাস্কের কর্মজীবনেও তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে শিভনের। তিনি মাস্কের নেওরালিঙ্ক সংস্থার এক্সজ়িকিউটিভ, ডিরেক্টর অফ অপারেশনস অ্যান্ড স্পেশাল প্রজেক্ট পদে রয়েছেন। অতীতে টেসলার ডিরেক্টর পদও সামলেছেন শিভন।
তবে, মাস্ক শিভনের সঙ্গে সম্পর্ককে কোনও সরকারি ভাবে স্বীকৃতি দেননি
কখনোই। কিন্তু, ১৪তম সন্তানের মা শিভনকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন মাস্ক। উল্লেখ্য, শিভন জ়িলিসের সঙ্গে রয়েছে ভারতেরও যোগ।
