SIR দ্বিতীয় পর্বে মাইক্রো রোল অবজার্ভার নিয়োগে সম্মতি নির্বাচন কমিশনের
Connect with us

ভাইরাল খবর

SIR দ্বিতীয় পর্বে মাইক্রো রোল অবজার্ভার নিয়োগে সম্মতি নির্বাচন কমিশনের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভোটার তালিকা (Electoral Roll) আরও স্বচ্ছ, নির্ভুল ও ত্রুটিমুক্ত করতে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (Election Commission of India)। পশ্চিমবঙ্গে চলমান বিশেষ নিবন্ধন প্রক্রিয়া SIR (Special Intensive Revision)-এর দ্বিতীয় পর্বে ইলেক্টোরাল রোল মাইক্রো অবজার্ভার (Micro Roll Observer) নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিল কমিশন। শুক্রবার এ বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (CEO – Chief Electoral Officer) চিঠি পাঠানো হয়েছে।

কমিশন জানিয়েছে, সংবিধানের ৩২৪(৬) অনুচ্ছেদ (Article 324(6)) এবং ম্যানুয়াল অন ইলেক্টোরাল রোলস (Manual on Electoral Rolls, March 2023) অনুসরণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাইক্রো অবজার্ভার নিয়োগের সম্পূর্ণ ক্ষমতা রাজ্যের CEO-র হাতেই থাকবে। উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েনের বিষয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে (MHA) চিঠি দিয়েছিল কমিশন।

কারা হবেন মাইক্রো অবজার্ভার?
কেন্দ্রীয় সরকারের Group ‘B’ বা ঊর্ধ্বতন কর্মী, মূলত কেন্দ্রীয় PSU (Public Sector Undertaking) ও জাতীয়কৃত ব্যাঙ্ক (Nationalised Bank)-এর কর্মীদের এই দায়িত্ব দেওয়া হবে।

দায়িত্ব কী?
ভোটার তালিকা প্রস্তুতির প্রতিটি ধাপে নজরদারি—
BLO (Booth Level Officer) কর্তৃক ডিজিটাইজড এনুমারেশন ফর্ম যাচাই, জন্ম-মৃত্যু নথির সঙ্গে মিল, দাবি-আপত্তি (Claims & Objections) সংক্রান্ত নথি পরীক্ষা, শুনানি (Hearing) পর্যবেক্ষণ, ত্রুটি চিহ্নিতকরণ ও পরিসংখ্যান বিশ্লেষণে সহায়তা।

Advertisement
ads

জেলা নির্বাচন আধিকারিকরা (DEO – District Election Officer) লজিস্টিক ও নিরাপত্তার দায়িত্বে থাকবেন। চূড়ান্ত তালিকা প্রকাশ পর্যন্ত কাজ করে এককালীন ৩০ হাজার টাকা পারিশ্রমিক পাবেন মাইক্রো অবজার্ভাররা। প্রশাসনিক মহলের মতে, ভোটার তালিকার বিশ্বাসযোগ্যতা বাড়াতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Continue Reading
Advertisement