অভিষেকের নাম ‘বিচারাধীন’ ও শুভেন্দুর নাম ‘ডিলিটেড’! টেকনিক্যাল গ্লিচ নাকি গভীর ষড়যন্ত্র?
Connect with us

ভাইরাল খবর

অভিষেকের নাম ‘বিচারাধীন’ ও শুভেন্দুর নাম ‘ডিলিটেড’! টেকনিক্যাল গ্লিচ নাকি গভীর ষড়যন্ত্র?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সোমবার রাতে নির্বাচন কমিশনের (Election Commission) অতিরিক্ত ভোটার তালিকা বা সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশিত হওয়ার পর থেকেই শুরু হয় চরম উত্তেজনা। অভিযোগ উঠেছে, মঙ্গলবার গভীর রাতে কমিশনের পোর্টালে রাজ্যের প্রায় প্রতিটি বৈধ ভোটারের স্ট্যাটাস বা বর্তমান স্থিতি বদলে যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে স্ট্যাটাস দেখায় ‘বিচারাধীন’ (Under Adjudication), অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম দেখাচ্ছিল ‘মুছে ফেলা’ (Deleted)।

এই অদ্ভুত বিভ্রাটের (Discrepancy) জেরে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আতঙ্ক (Panic) ছড়িয়ে পড়ে। তৃণমূল কংগ্রেসের দাবি, ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন বাংলার প্রতিটি ভোটারকে সন্দেহভাজন (Suspicious) হিসেবে দেখানো হচ্ছে? শাসকদলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় কড়া আক্রমণ শানিয়ে বলা হয়, এটি প্রযুক্তিগত সমস্যা (Technical Glitch) হোক বা পরিকল্পিত কৌশল-পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। তাদের দাবি, এই মানসিক চাপের কারণে বহু মানুষ অসুস্থ হয়ে পড়ছেন।

দীর্ঘ প্রায় দুই ঘণ্টা এই বিশৃঙ্খলা চলার পর অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হয়। নির্বাচন কমিশনের (ECI) পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাত ১২টা নাগাদ সমস্যাটি মিটে গিয়েছে। কমিশনের দাবি, সার্ভারে ত্রুটি (Server Error) বা অন্য কোনও যান্ত্রিক গোলযোগের কারণেই এই সাময়িক বিভ্রাট ঘটেছিল। যদিও সাপ্লিমেন্টারি লিস্ট ডাউনলোড (Download) করতে না পারা বা সঠিক তথ্য না মেলার অভিযোগে এখনো ক্ষুব্ধ রাজনৈতিক মহলের একাংশ। বর্তমানে সমস্যা মিটলেও ডিজিটাল পোর্টালে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েই গিয়েছে।

Continue Reading
Advertisement