কাউন্টডাউন শুরু দুর্গাপুজোর, শেষ মুহুর্তের প্রস্তুতি তুঙ্গে ইটাহারে
Connect with us

উত্তর দিনাজপুর

কাউন্টডাউন শুরু দুর্গাপুজোর, শেষ মুহুর্তের প্রস্তুতি তুঙ্গে ইটাহারে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ২১ অক্টোবর :    কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার। অন্যান্য বছর রথযাত্রার পরের দিন খুঁটি পুজোর মাধ্যমে শুরূ হয়ে যায় বাঙালির দুর্গাপূজার প্রস্তুতি। ব্যস্ততা চরমে ওঠে পুজো উদ্যোক্তাদের। কিন্তু করোনার থাবায় এবছর পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। পুজোর আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও ব্যস্ততা নেই পুজো উদ্দ্যোক্তাদের। এবছর করোনা সংক্রমণ রোধে লকডাউন, প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতির মুখে সর্বস্তরের মানুষ। লকডাউনের ফলে নিস্তব্ধতা বিরাজ করছে চারিদিকে।

পুজো প্রস্তুতির খোঁজ খবর নিতে আর সি টিভি সংবাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলো ইটাহারের হাটখোলা এলাকায় নেতাজী ক্লাবের পুজোপ্রস্তুতিতে। ইটাহারের দুর্গাপুজো কমিটিগুলোর শেষ মুহুর্তের প্রস্তুতি তুঙ্গে। ইটাহার নেতাজী ক্লাবের পুজো এবারে ২৭ তম বর্ষ। ক্লাবের সদস্যরা সকলে মিলে তদারকি করে প্রস্তুতির কাজ দেখাশোনা করছেন। পুজা কমিটির সম্পাদক দিপঙ্কর মজুমদার বলেন, ইটাহার নেতাজী ক্লাবের পুজো এবারে ২৭ তম বর্ষে পা রাখল। এবছর করোনা আবহে বাজেট কমিয়ে পূজা ছোট করা হচ্ছে। শেষ মূহুর্তের প্রস্তুতির কাজ চলছে পুজো মণ্ডপে। এছাড়াও, দুই বছর আগে আততায়ীদের হাতে নিহত ক্লাবের সম্পাদক প্রয়াত বিকাশ মজুমদারের স্মৃতির উদ্দেশ্যে স্মরণসভার আয়োজন করা হবে। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর দেওয়া ৫০,০০০ টাকা অনুদান পেয়ে খুশি পুজো উদ্যোক্তারা। তবে এবছর করোনা আবহে ভিড় এড়াতে রাজ্য সরকারের সমস্ত নির্দেশিকা মেনে পূজা করার পাশাপাশি সরকারি সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই দর্শনার্থীদের পুজো মন্ডপে প্রবেশ করানো হবে।