করোনার গ্রাফ দেশের সাত রাজ্যে, সতর্কতা এরাজ্যেও
Connect with us

দেশ

করোনার গ্রাফ দেশের সাত রাজ্যে, সতর্কতা এরাজ্যেও

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৬ ফেব্রুয়ারি : দেশে নতুন করে করোনা সংক্রমণের ৮৯ শতাংশই মহারাষ্ট্র, কেরালা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ সহ ৭-টি রাজ্যে ঘটেছে বলে কেন্দ্র জানিয়েছে। এদিকে, গত ২৪ ঘন্টায় সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৭৭। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২ হাজার ১৭৯ জন।

মৃত্যু হয়েছে ১২০ জনের। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন, ১ কোটি ৩৪ লক্ষ ৭২ হাজার ৬৪৩ জন। একদিনে টীকা পেয়েছেন ৮ লক্ষ ১ হাজার ৪৮০ জন। এই পরিস্থিতিতে ফের করোনার ঢেউ দেখা যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ যদিও সংক্রমণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এ রাজ্যেও। করোনার সংক্রমণ বাড়তে থাকা রাজ্য থেকে এলে অবশ্যই করোনার নেগেটিভ নিয়ে আসতে হবে বলে জানিয়েছে রাজ্য। এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। চিকিৎসকদের ধারণা সাধারণ মানুষের একাংশের করোনা নিয়ে গা-ছাড়া মনোভাব এবং মুখে মাস্ক না পড়ে যত্রতত্র ঘুরে বেড়ানোর ফলে সংক্রমণের মাত্রা বৃদ্ধি পেয়েছে৷ এই মানসিকতা পরিবর্তন না করলে করোনা ফের ভয়াবহ হতে পারে বলে মনে করছেন তারা।

Continue Reading
Advertisement