করোনা সংক্রমণে কিছুটা স্বস্তি। গত ২৪ ঘন্টায় কমল আক্রান্তের সংখ্যা
Connect with us

দেশ

করোনা সংক্রমণে কিছুটা স্বস্তি। গত ২৪ ঘন্টায় কমল আক্রান্তের সংখ্যা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২৫ মে :  করোনা সংক্রমণ কিছুটা রাশ টানলো দেশে। আক্রান্তের পাশাপাশি কমল মৃতের সংখ্যা। মঙ্গলবার প্রকাশিত স্বাস্থ্য মন্ত্রকের হেলথ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৯৬ হাজার ৪২৭ জন।

রবিবার সেই সংখ্যাটি ছিল ২ লক্ষ ২২ হাজারের বেশি। এছাড়াও গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৫১১ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৭ হাজার ২৩১ জনের। মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৮৬১। অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৫ লাখ ৮৬ হাজার ৭৮২। এদিকে, পশ্চিমবঙ্গেও কমছে করোনার দৈনিক সংক্রমণ। কোভিডে আক্রান্তের সংখ্যা গত কয়েক সপ্তাহে প্রথমবার ১৯ হাজারের নীচে। শেষ একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭, ৮৮৩ জন। রবিবার এই সংখ্যাটি ছিল ১৮, ৪২২ জন। এদিকে গত একদিনে করোনামুক্ত হয়ে উঠেছেন ১৯ হাজার ৬৭০ জন। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৮৮.৮৬ শতাংশ।আক্রান্তের সংখ্যা কমলেও করোনা গত ২৪ ঘণ্টায় প্রাণ কেড়েছে ১৫৩ জনের।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশের মোট ১৯ কোটি ৮৫ লক্ষ ৩৮ হাজার ৯৯৯ জনের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যে। শুধু তাই নয়, কেন্দ্র লাগাতার দৈনিক করোনা পরীক্ষার সংখ্যাও বাড়াচ্ছে। যা করোনার সংক্রমণ বৃদ্ধির গতি নিয়ন্ত্রণে বড় ভূমিকা নিচ্ছে।