পাকিস্তানে শ্যাম্পু ও সাবানের ঘাটতি, মার্কিন সংস্থা প্রোক্টর অ্যান্ড গ্যাম্বলের পিছু হঠা নিয়ে উদ্বেগ
Connect with us

বাজার দর

পাকিস্তানে শ্যাম্পু ও সাবানের ঘাটতি, মার্কিন সংস্থা প্রোক্টর অ্যান্ড গ্যাম্বলের পিছু হঠা নিয়ে উদ্বেগ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ অর্থনৈতিক বিপর্যয়ের জেরে পাকিস্তানে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ক্রমেই আরও কঠিন হয়ে উঠছে। শ্যাম্পু (Shampoo), সাবান (Soap), রেজার (Razor)– এমন নিত্যপ্রয়োজনীয় জিনিসের ঘাটতিতে এবার অদ্ভুত সমস্যার মুখে পড়েছে সেদেশের মানুষ। তার উপর, মার্কিন বহুজাতিক সংস্থা প্রক্টর অ্যান্ড গ্যাম্বল (Procter & Gamble) সম্প্রতি ঘোষণা করেছে, তারা পাকিস্তান থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে।

বিশ্ববাজারে বাণিজ্য কাঠামোর পুনর্গঠনের অংশ হিসেবে ‘চ্যালেঞ্জিং’ বা সমস্যাজর্জর বাজার থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। পাকিস্তানের অস্থিতিশীল রাজনৈতিক ও আর্থিক অবস্থার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

এই ঘোষণার পর থেকেই সেদেশে শুরু হয়েছে নতুন আশঙ্কা। কারণ প্যানটিন (Pantene), হেড অ্যান্ড শোল্ডারস (Head & Shoulders), জিলেট (Gillette) রেজার, প্যাম্পার্স (Pampers) ডায়াপার, টাইড (Tide) ডিটারজেন্ট— এ সব পণ্যের মূল প্রস্তুতকারক সংস্থা হল এই মার্কিন প্রতিষ্ঠান।

পাকিস্তানে এর আগে থেকেই এই সমস্ত সামগ্রীর ঘাটতি দেখা যাচ্ছিল। সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ সালে যেখানে শ্যাম্পুর আমদানি ছিল প্রায় ৪৯০০ টন, সেখানে ২০২৩ সালে তা নেমে আসে মাত্র ১০০০ টনে। একই ছবি সাবান ও রেজারের ক্ষেত্রেও।

Advertisement
ads ads

বিশেষজ্ঞরা বলছেন, উৎপাদনের খরচ বৃদ্ধি (বিশেষত বিদ্যুৎ খরচ) এবং দুর্বল পরিকাঠামোর কারণে বড় সংস্থাগুলি পাকিস্তান থেকে সরে যাচ্ছে। এর ফলে শুধু চুল বা শরীর পরিষ্কারের জিনিসের আকালই নয়, বহু মানুষ কর্মহীনও হয়ে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, এই খবর সামনে আসতেই পাকিস্তানি নেটিজেনদের একাংশ মজা করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘তাহলে কি এবার স্নান করাও বন্ধ হয়ে যাবে?’ কেউ কেউ আবার লিখেছেন, ‘শ্যাম্পু আর রেজার কালোবাজারে বিক্রি হবে সোনার দামে!’

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads