বিনোদন
ফের বি-টাউনে থাবা বসালো করোনা। আক্রান্ত বিখ্যাত দুই তারকা
নিউজ ডেস্ক, ০৫ এপ্রিল : দেশজুড়ে রোজ লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সবচেয়ে খারাপ পরিস্থিতি মুম্বাইয়ে। এমনই পরিস্থিতিতে ভয়াবহ আকার ধারন করছে বলিউডের অন্দরমহল। বি-টাউনে একের পর এক তারকা আক্রান্ত হচ্ছেন।এবার করোনা ভাইরাসের কবলে পড়লেন ভিকি কৌশল ও ভূমি পেডনেকার। সোমবার দুই তারকা নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজেদের করোনা আক্রান্তের কথা জানিয়েছেন।
“উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ল” খ্যাত তারকা বিকি কৌশল এদিন নিজের ইন্সটাগ্রামে পোষ্ট করে লেখেন, সব রকম সাবধানতা অবলম্বন করার পরও দুর্ভাগ্যবশত আমার কোভিড ১৯ ধরা পড়েছে। সমস্ত রকম বিধি নিষেধ মেনে চলছি আমি। এই মুহূর্তে হোম কোয়ারেন্টিনে রয়েছি এবং চিকিৎসকের পরামর্শ মতোই চলছি। সকলকে অনুরোধ করছি, যারা আমার কাছাকাছি এসেছিলেন অবশ্যই পরীক্ষা করিয়ে নিন। সকলে সাবধান ও সুস্থ থাকুন। “পাশাপাশি ভূমি পেডনেকারও নিজের ইন্সটাগ্রাম পোষ্টে লেখেন, “আমি কোভিড ১৯ পজিটিভ। আজ অবধি আমার মৃদু লক্ষণ রয়েছে, তবে সুস্থ আছি। নিজেকে আইসোলেশনে রেখেছি আমি। চিকিৎসকেরা যা পরামর্শ দিচ্ছেন সেই সমস্ত নিয়ম আমি মেনে চলছি। আপনারা কেউ যদি আমার সংস্পর্শে এসে থাকেন, তাহলে অবশ্যই পরীক্ষা করিয়ে নিন। “তিনি আরও লেখেন, “ভিটামিন সি, ভাল মুড রাখা ইত্যাদি মেনে চলছি আমি। এই পরিস্থিতি কেউ হালকা ভাবে নেবেন না। আমি সমস্ত রকম সাবধানতা মেনে চলেও এই অবস্থা। মাস্ক পরুন, হাত ধুতে থাকুন, সামাজিক দূরত্ব মেনে চলুন আন্দ আপনার সাধারণ ব্যবহারের বিষয়ে সাবধান হন।”
এদিন এনসিবির তরফে জানানো হয়েছে মাদককাণ্ডে গ্রেফতার অভিনেতা এজাজ খানের করোনা রিপোর্টও পজিটিভ। গতকাল কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ আসবার কথা জানিয়েছিলেন অক্ষয় কুমার ও গোবিন্দা।উল্লেখ্য, প্রসঙ্গত, মহারাষ্ট্রে দ্রুত গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। গত কয়েকদিনের মধ্যে একাধিক তারকার আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। আমির খান, আর মাধবন, আলিয়া ভাট, গওহর খান, বাপ্পি লাহিড়ী, পরেশ রাওয়াল, রণবীর সিং- কেউই বাদ যাননি। সংক্রমণের পরের দিনই আবার হাসপাতালে ভরতি হয়েছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন অভিনেতা গোবিন্দা। এবার ভিকি ও ভূমির শরীরেও থাবা বসাল এই ভাইরাস।
