রেল লাইনের ধার উদ্ধার এক যুবকের দেহ, খুনের অভিযোগ পরিবারের
Connect with us

মালদা

রেল লাইনের ধার উদ্ধার এক যুবকের দেহ, খুনের অভিযোগ পরিবারের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মালদা , ১৮ মার্চ : রেল লাইনের ধার থেকে এক যুবকের ছিন্নভিন্ন দেহ উদ্ধারের ঘটনায় বৃ্হস্পতিবার চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা থানার মহানন্দা রেল ব্রিজ সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মানস সরকার ।

তার বাড়ি পুরাতন মালদা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের মির্জাপুর এলাকায়। শহরের নেতাজি পুরমার্কেট এলাকার এক কাপড়ের দোকানের কাজ করতেন তিনি।বুধবার সকালে কাজে বেরিয়ে আর বাড়ি ফেরেনি ওই যুবক। এরপরই বৃহস্পতিবার সকালেই রেল লাইনের ধারে ছিন্নভিন্ন অবস্থায় ওই ব্যক্তির দেহ উদ্ধার করে রেলপুলিশ।মৃতের সাথে থাকা সাইকেল এবং টিফিন বক্স উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহটি উদ্ধারের পর মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুরাতন মালদা থানার পুলিশ। মৃতের ভাই সাহেব সরকার জানিয়েছেন, দাদা বুধবার দিন দোকানে যাচ্ছে বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাতে আর বাড়ি ফিরে আসেনি। মোবাইলে ফোন করা হলেও তা স্যুইচড অফ আসছিলো। এমনকী রাতেই দাদার চেনা পরিচিতদের বাড়িতে খোঁজ করা হলেও সন্ধান মেলেনি। এরপরেই বৃ্হস্পতিবার সকালে দাদার মৃত্যু সংবাদ আসে। এমনিতে দাদার কারো সঙ্গে কোন রকম গন্ডগোল ছিল না। দাদার মৃতদেহের পাশ থেকে সাইকেল পাওয়া যায়। সঙ্গে থাকা টিফিনবক্স ভাঙ্গা অবস্থায় মেলে। যদিও তার দাদা আত্মঘাতী হওয়ার মত কাজ করতে পারে না। তাকে খুনের অভিযোগ এনেছেন ভাই সাহেব সরকার। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুরাতন মালদা থানার পুলিশ।

Continue Reading
Advertisement