যথাযোগ্য মর্যাদার সাথে রায়গঞ্জে পালিত হল বিদ্রোহী কবির জন্মজয়ন্তী
Connect with us

রায়গঞ্জ

যথাযোগ্য মর্যাদার সাথে রায়গঞ্জে পালিত হল বিদ্রোহী কবির জন্মজয়ন্তী

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ২৫ মে : ২৫শে মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। সেই উপলক্ষ্যে মঙ্গলবার রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে কাজী নজরুল ইসলামের নতুন আবক্ষ মূর্তির উন্মোচন করা হল রায়গঞ্জের সুপার মার্কেটে এন বি এস টি সি কাউন্টারের সামনে।

পাশাপাশি এদিন যথাযোগ্য শ্রদ্ধার সাথে কাজী নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করে দিনটি উদযাপন করা হয় রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে। রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস, কাউন্সিলর সাধন বর্মন, বরুন ব্যানার্জী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। অন্যদিকে মঙ্গলবার ইটাহার বিধানসভার নব নির্বাচিত বিধায়ক মোশারফ হোসেন কাজী নজরুল ইসলামের ১২২তম জন্ম দিবস পালন করেন অনাড়ম্বর ভাবে। এদিন বিধায়ক সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বদের উপস্থিতিতে ইটাহার ব্লকের জয়হাট অঞ্চলের চেকপোষ্ট এলাকায় কাজী নজরুলের আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।