নাফেরার দেশে পাড়ি দিলেন রায়গঞ্জের বিশিষ্ট চিকিৎসক, শোকের ছায়া শহরে
Connect with us

রায়গঞ্জ

নাফেরার দেশে পাড়ি দিলেন রায়গঞ্জের বিশিষ্ট চিকিৎসক, শোকের ছায়া শহরে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ২৫ মে : প্রয়াত হলেন রায়গঞ্জের বিশিষ্ট চিকিৎসক অশোক ব্রম্ভ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। সোমবার রাতে শরীরে সংক্রমণ জনিত কারনে মৃত্যু হয় তার।

উল্লেখ্য গত এপ্রিল মাসে কোভিড আক্রান্ত হয়েছিলেন তিনি। রায়গঞ্জের একটি বেসরকারী নার্সিং হোমে চিকিৎসার পর সেরেও উঠেছিলেন। কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু পরবর্তীতে শরীরে সংক্রমণের মাত্রা বেড়ে যায়। দীর্ঘ চিকিৎসার পরে শেষপর্যন্ত জীবনযুদ্ধে হার শীকার করলেন তিনি। মৃত্যুকালে তিনি রেখে গেলেন স্ত্রী, দুই চিকিৎসক পুত্র এবং অসংখ্য গুনমুগ্ধদের। কলকাতার এন আর এস মেডিক্যাল কলেজ থেকে এম বি বি এস পাস করে চুরাশি সাল থেকে রায়গঞ্জে প্র‍্যাকটিস শুরু করেন। দীর্ঘদিন উত্তর দিনাজপুর জেলা পরিষদে মেডিক্যাল অফিসার হিসাবে কর্মরত ছিলেন। আড়াই বছর আগে অবসর নেন তিনি। এই যুগেও মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে রোগী দেখতেন তিনি। গরীব মানুষের কাছের ডাক্তার হিসাবে পরিচিতি ছিল তাঁর। কোভিড সময়কালে পরিবারের আপত্তি অগ্রাহ্য করে দুবছর ধরে রোগী দেখেছেন,টেলিফোনে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দিয়ে গিয়েছেন সমান তালে। তার অকাল মৃত্যু তে গভীর শোক প্রকাশ করেছেন শহরের বিশিষ্ট জন ও তাঁর অসংখ্য গুনমুদ্ধ। অশোকবাবুর প্রয়াণে মঙ্গলবার আই এম এর রায়গঞ্জ টাউন শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে চেম্বার বন্ধ রাখা হয়।