রায়গঞ্জে খুশীর ঈদে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের আবহ
Connect with us

রায়গঞ্জ

রায়গঞ্জে খুশীর ঈদে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের আবহ

Dipa Chakraborty

Published

on

খুশীর ঈদে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের আবহ

আরসিটিভি সংবাদ : পবিত্র রমজানের রোজাপর্ব শেষে এল খুশীর ঈদ। যাকে ঘিরে উৎসবে মাতোয়ারা সারা দেশ। দেশের বিভিন্ন প্রান্তে শনিবার সাড়ম্বরে পালিত হল ঈদের অনুষ্ঠান।

একই ছবি রায়গঞ্জ শহরেও। রায়গঞ্জ শহরের উকিলপাড়ায় অবস্থিত ঈদগাহ তে সকাল থেকেই ছিল সাজো সাজো রব। প্রতিবছরের এবারেও রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে ঈদ অনুষ্ঠান সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে সহযেগীতার হাত বাড়িয়ে দেওয়া হয়।

আরও পড়ুন – পার্কে প্রেমিক যুগলদের অশ্লীলকর্ম

রীতি মেনে এদিন সকালে স্নান সেরে নতুন পোশাক পরে ঈদগাহতে এসে উপস্থিত হন মুসলিম ধর্মপ্রাণ মানুষজন। একসাথে সামিল হয়ে তারা নমাজ পাঠ করেন। বিশ্বশান্তির জন্য দোয়া করেন তারা। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস। তিনি পৌরসভার পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, পৌরসভার পক্ষ থেকে ঈদগাহতে সৌন্দর্য্যায়নের ব্যবস্থা করা হয়েছে।

Advertisement
ads

আরও পড়ুন – জলের প্রকল্প চালু করলেও জল পাচ্ছেন না গ্রামবাসীরা

ব্যবস্থা করা হয়েছে পানীয় জলেরও। সকলের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন পৌর প্রশাসক। অন্যদিকে প্রতিবারের মত এবারের ঈদ উৎসব উপলক্ষে সকলকে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করল সিপিএমের যুব ও ছাত্র সংগঠন। শনিবার ডিওয়াইএফআই ও এসএফআই এর নেতা কর্মীরা উপস্থিত হন উকিলপাড়ায় অবস্থিত ঈদগাহে।

আরও পড়ুন – প্রবল দাবদাহে ক্ষতির মুখে পরিবহন ব্যবসা

সেখানে মুসলিম ধর্মপ্রাণ মানুষজনদের হাতে তারা রাখী বেঁধে দেন। পাশাপাশি কিছু খাবারের ব্যবস্থাও করা হয়। বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় চকোলেট। কর্মসূচিতো নেতৃত্ব দেন ডিওয়াইএফআই এর জেলা সহ সম্পাদক অয়ন চক্রবর্তী। 

Advertisement
ads