সূচনা হল ভার‍ত বাংলাদেশের যৌথ সাইকেল র‍্যালি
Connect with us

দক্ষিণ দিনাজপুর

সূচনা হল ভার‍ত বাংলাদেশের যৌথ সাইকেল র‍্যালি

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা ,দক্ষিণ দিনাজপুরে , ১৮ জানুয়ারী :  বঙ্গবন্ধু শেখ মুজিবুর জন্মের শতবর্ষ পূর্তি পূর্তি উপলক্ষ্যে শুরু হয়েছে ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে সাইকেল র‍্যালি। সোমবার দক্ষিণ দিনাজপুরে এসে পৌঁছায় র‍্যালিটি৷ ভারত বাংলাদেশের সীমান্ত এরিয়ার প্রায় চার হাজার কিমির উপরে পথ পরিক্রমা করবে এই সাইকেল র‍্যালিটি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর জন্মের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে ভারত-বাংলাদেশের মধ্যে শুরু হয়েছে মৈত্রী সাইকেল র‍্যালি। ভারত-বাংলাদেশ সীমান্তের ছয়টি রাজ্যের বর্ডার রোড ধরে ৪ হাজার ৬৪ কিলোমিটার পাড়ি দিয়ে মিজোরামে শেষ হবে এই মৈত্রী সাইকেল র‍্যালি। এদিন এই র‍্যালিটি এসে পৌঁছায় দক্ষিণ দিনাজপুর জেলায়। তপন ব্লকের লক্ষীনারায়ণপুর সীমান্ত চৌকি (বিওপি) তে সাইকেল র‍্যালিতে অংশ নেওয়া বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানদের সংবর্ধনা জানানো হয়। এরপর সেখান থেকে পুনরায় র‍্যালিটি যাত্রা শুরু করে। বালুরঘাটের ডাঙ্গি, সানাপাড়ার পর হিলি সীমান্ত হয়ে কুমারগঞ্জ, গঙ্গারামপুর,কুশমন্ডি হয়ে উত্তর দিনাজপুর জেলায় পৌঁছাবে। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের উত্তরবঙ্গ রেঞ্জের ডিআইজি রাজীব রঞ্জন শর্মা। তিনি জানিয়েছেন, ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে এই মৈত্রী র‍্যালিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী অংশগ্রহণ করেছে। এতে দুই দেশের মধ্যে সম্প্রতি গড়ে উঠবে।

Continue Reading
Advertisement