আগেই পালিয়েছে সেনাপ্রধান! যুদ্ধের ভয়ে এইবার ইস্তফা দিল হাজারেরও বেশি পাকসেনা
Connect with us

হামলা

আগেই পালিয়েছে সেনাপ্রধান! যুদ্ধের ভয়ে এইবার ইস্তফা দিল হাজারেরও বেশি পাকসেনা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সোমবার ফ্রান্সের কাছ থেকে ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি সাক্ষর করেছেন ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৬৩ হাজার কোটি টাকার এই চুক্তি ভারতীয় নৌসেনার হাতে অত্যাধুনিক যুদ্ধবিমান তুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিরক্ষা মন্ত্রকের কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং আগামী দিনে এই যুদ্ধবিমানগুলি ‘আইএনএস বিক্রান্ত’-এ যুক্ত করা হবে।

আর এরই মধ্যে পাকিস্তানের সেনাবাহিনীতে এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। সম্প্রতি সেনার হাজার হাজার জওয়ান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সূত্রের খবর, ১,২০০ জওয়ান এবং ২৫০ অফিসার পাকিস্তান সেনাবাহিনী থেকে পদত্যাগ করেছেন। তাঁদের অভিযোগ, সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের নেতৃত্বে তাঁদের আস্থা নষ্ট হয়েছে। চিঠির মাধ্যমে এই পদত্যাগের বিষয়টি সেনাপ্রধানকে জানানো হয়েছে, যা পাকিস্তান সেনাবাহিনীর ভিতরে এক ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে।

আরও পড়ুনঃ ভারতীয় নৌসেনার শক্তিবৃদ্ধি, ফ্রান্স থেকে ২৬টি রাফাল যুদ্ধবিমান কিনলো ভারত

এদিকে, জম্মু-কাশ্মীরের পহেলগামে ২২ এপ্রিল ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলার পর থেকে পাকিস্তান এবং ভারতের সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে। এই হামলার পর পাকিস্তান সেনাবাহিনী সীমান্তে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে, এবং তারা একাধিকবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তবে হামলার দায় নিতে অস্বীকার করেছে পাকিস্তান, যদিও ভারতের তরফ থেকে এর পেছনে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের হাত রয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে।

Advertisement
ads

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইতিমধ্যে নিরপেক্ষ তদন্তের কথা বললেও, দেশের মধ্যে বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং সেনাবাহিনীর অভ্যন্তরীণ সমস্যার কারণে পাকিস্তানের সরকার নিজের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে কিনা, তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।

Continue Reading
Advertisement