দেশ
ভারতীয় নৌসেনার শক্তিবৃদ্ধি, ফ্রান্স থেকে ২৬টি রাফাল যুদ্ধবিমান কিনলো ভারত
ডিজিটাল ডেস্কঃ আজ ফ্রান্সের থেকে ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি সাক্ষর করেছে ভারত ।এই দিন, প্রতিরক্ষা মন্ত্রকের কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, চুক্তি সাক্ষরে ভারতীয় নৌবাহিনীর হাতে ২৬টি অত্যাধুনিক যুদ্ধবিমান তুলে দেওয়া হয়েছে। ৬৩ হাজার কোটি টাকার এই চুক্তি ফ্রান্সের কাছ থেকে যুদ্ধবিমান কেনার পথে ভারতীয় সেনাবাহিনীর শক্তিবৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ফ্রান্সের সঙ্গে ভারতীয় সরকারের চুক্তি ইতিমধ্যেই নির্ধারিত হয়েছে। এই চুক্তি ২০১৬ সালে ফ্রান্স থেকে কেনা ৩৬টি রাফাল যুদ্ধবিমানের পরবর্তী পর্যায় হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। যেগুলি ভারতীয় বায়ুসেনার হাতে রয়েছে। নতুন চুক্তি অনুযায়ী, এই ২৬টি রাফাল বিমান ভারতীয় নৌবাহিনীতে যোগ করবে, বিশেষ করে বিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রান্ত‘-এ। পুরনো মিগ-২৯ বিমানগুলি এই নতুন রাফাল বিমানের দ্বারা প্রতিস্থাপিত হবে।
আরও পড়ুনঃ পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতের ছক? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
এদিকে, পহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে, ভারতীয় নৌসেনা আরব সাগরে যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মহড়া চালিয়েছে। ভারতীয় বাহিনী এটি দিয়ে পাকিস্তানকে মঞ্চে আরও শক্তি প্রদর্শনের সঙ্কেত দিয়েছে, যেন যে কোনও পরিস্থিতিতে তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ভারতীয় বায়ুসেনা বর্তমানে পুরনো মিগ-২১ বিমানের ঘাটতির কারণে এই চুক্তি একটি প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, কারণ বর্তমানে ভারতের হাতে ৪২টি ফাইটার স্কোয়াড্রনের পরিকল্পনা থাকলেও, তা কমে ৩২টিতে দাঁড়িয়েছে। তাই এই নতুন রাফাল যুদ্ধবিমানের যোগদান ভারতের সামরিক শক্তি আরও দৃঢ় করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
এই চুক্তির মাধ্যমে ভারত আরও একবার সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রতিবেশী রাষ্ট্রের অস্থিরতা সামলাতে সক্ষম হওয়ার বার্তা দিয়েছে।
