মিথিলায় সীতা মন্দির নির্মাণের ঘোষণা মোদীর সেনাপতি অমিত শাহর! জানুন-
Connect with us

দেশের খবর

মিথিলায় সীতা মন্দির নির্মাণের ঘোষণা মোদীর সেনাপতি অমিত শাহর! জানুন-

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক:  আহমেদাবাদে শাশ্বত মিথিলা মহোৎসব ২০২৫-এ যোগ দিয়ে সীতা মন্দির তৈরির ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বড় ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। রাম মন্দিরের পর এবার সীতা মন্দির তৈরির পথে বিজেপি সরকার। জনগণের মন জয় করতে এবার মিথিলায় সীতা মন্দির তৈরির পথে বিজেপি।

মিথিলা মহোৎসব সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, লোকসভা ভোটের আগে বিহারে আমি গিয়েছিলাম। তখন বলেছিলাম রাম মন্দিরের কথা। এতদিনে অবশ্য অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়ে গিয়েছে। এবার সীতা মায়ের মন্দির তৈরির সময়। শাহ আরও বলেন, আজ আমি মিথিলাঞ্চল বাসীর অনুষ্ঠানে বলে যাচ্ছি, আগামী দিনে মা সীতার মন্দির নির্মাণ হবে। সীতা মায়ের মন্দির সারা বিশ্বের নারী শক্তিকে বার্তা দেবে। আদর্শ জীবন কেমন হওয়া উচিত, তার বার্তা দেওয়া হবে এই মন্দিরে।

আরও পড়ুন-চার হাজার মানুষের বসবাস! তীব্র জলসংকটের মুখে ভানুকুমারী গ্রাম

এবার শাহের এই ঘোষণা ঘিরে বিরাট চর্চা শুরু রাজনৈতিক মহলে। বিজেপির পাখির চোখ বিহার বিধানসভা ভোট। ক্ষমতা দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে পদ্ম শিবির। তাই সাধারণের মন জয় করতে অযোধ্যার রাম মন্দিরের পরে এবার মিথিলায় সীতা মন্দির নির্মাণের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদীর সেনাপতি অমিত শাহ। চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন। তাঁর আগেই সীতা মন্দির নির্মাণের ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই ভোটে বিহারে শাহের সীতা মন্দিরের ঘোষণা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু।

Advertisement
ads

২০২৫-এর শেষেই বিহার বিধানসভা ভোট। সেই ভোটের আগে বাজেটেও এই রাজ্যের প্রতি উদারহস্ত হতে দেখা গিয়েছে বিজেপি সরকারকে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিহারের বিখ্যাত মধুবনী প্রিন্টের শাড়ি পরে এবার বাজেট পেশ করেছিলেন। এবার আবার স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করলেন মিথিলায় সীতা মায়ের মন্দিরের কথা।

আরও পড়ুন- নারী নির্যাতনের বিরুদ্ধে হাইকোর্টের কড়া নির্দেশ, ১৮০ দিনের মধ্যে মামলার নিষ্পত্তি