রাশিয়ার প্রশিক্ষণ শেষ গগনযানের নভোশ্চরদের
Connect with us

বিশ্বের খবর

রাশিয়ার প্রশিক্ষণ শেষ গগনযানের নভোশ্চরদের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২৩ মার্চ: অবশেষে ভারতের ‘মিশন গগনযান’ (Gaganyaan) ২০২২-২৩ সালের মধ্যে চার নভোশ্চর নিয়ে মহাশূন্যে পাড়ি দেবে মহাকাশযান। এর জন্য রাশিয়ায় প্রশিক্ষণ নিচ্ছিলেন চার ভারতীয় নভোশ্চর।

সম্প্রতি তাঁদের ট্রেনিং সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে মস্কো। উল্লেখ্য ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি থেকে মস্কোর কাছে জিওজনি গরদক শহরে চার ভারতীয় নভোশ্চরের প্রশিক্ষণ শুরু হয়। রুশ মহাকাশ বিশেষজ্ঞ ও পাইলটদের মদতে মহাকাশযাত্রার নানা কলাকৌশল শিখে নিয়েছেন ভারতীয় বায়ুসেনা থেকে নির্বাচিত ওই চার পাইলট। এবার দেশে ফিরে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) তৈরি ‘স্পেস মডিউল’টি চালনা করার প্রশিক্ষণ নেবেন। এবার এই গোটা প্রক্রিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ শেষ হল। ‘মিশন গগনযান’-এর জন্য ভারতীয় মহাকাশচারীদের প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়ার কথা জানান রাশিয়ার মহাকাশ সংস্থার প্রধান দিমিত্রি রগোজিন। তিন বলেন, “গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে ভারতীয় মহাকাশচারীদের প্রশিক্ষণ শেষ হয়েছে। আমি তাঁদের সঙ্গে দেখা করেছি। ভবিষ্যতে ভারতের সঙ্গে এমন মহাকাশ প্রকল্প নিয়ে আমরা আরও কাজ করব। এই বিষয়ে ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গেও আমাদের আলোচনা হয়েছে জানিয়ছেন দিমিত্রি রগোজিন।

Continue Reading
Advertisement