তালিবানের পাল্টা জবাব! আফগান হামলায় ৫৮ পাক সেনা নিহত, দাবি কাবুলের
Connect with us

বিশ্বের খবর

তালিবানের পাল্টা জবাব! আফগান হামলায় ৫৮ পাক সেনা নিহত, দাবি কাবুলের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে। আফগান তালিবান (Taliban) সরকারের তরফে দাবি করা হয়েছে, পাল্টা হামলায় অন্তত ৫৮ জন পাকিস্তানি সেনা (Pakistani Soldiers) নিহত হয়েছেন। শুধু তাই নয়, আরও অন্তত ৩০ জন আহত (Injured) বলে জানানো হয়েছে। পাকিস্তানের আগ্রাসনের বিরুদ্ধে এই প্রত্যাঘাত চালানো হয়েছে বলে জানায় কাবুল।

তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ (Zabihullah Mujahid) এক বিবৃতিতে বলেন, “সব হামলার জবাব দেওয়া হবে। পাকিস্তান যেন মনে না করে আমরা চুপ করে থাকব।” তাঁর অভিযোগ, পাকিস্তানের মাটিতে আইএসআইএস (ISIS) জঙ্গিরা আশ্রয় নিয়েছে এবং প্রশাসন তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না।

তিনি আরও বলেন, “আফগানিস্তান (Afghanistan) তার সীমান্ত রক্ষার অধিকার (Sovereign Right) রাখে। পাকিস্তান যদি ওই আইএস সদস্যদের বিতাড়িত না করে, তাহলে আমরা নিজেরাই ব্যবস্থা নেব।”

তালিবান দাবি করেছে, অভিযানে তারা বিপুল পরিমাণ অস্ত্র (Weapons) উদ্ধার করেছে। যদিও এই সংঘর্ষে তাদেরও ২০ জনের বেশি যোদ্ধা হতাহত (Casualties) হয়েছেন বলে স্বীকার করেছে তারা। তবুও তালিবানের কড়া বার্তা—“আমাদের বিরুদ্ধে কোনও আগ্রাসন (Aggression) বরদাস্ত করা হবে না।”

Advertisement
ads

সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত একাধিক বিস্ফোরণ (Explosion) থেকে। কাবুল ও দক্ষিণ-পূর্ব আফগানিস্তানে বিস্ফোরণের পর তালিবান অভিযোগ করে, পাকিস্তান তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন (Violation of Sovereignty) করেছে। অন্যদিকে, ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে এবং আফগানিস্তানকে অনুরোধ জানায়—পাকিস্তানি তালিবান (TTP) যোদ্ধাদের ফেরত দিতে।

আফগান পক্ষের দাবি, তারাই সীমান্ত পেরিয়ে পাকিস্তানি সেনাদের উপর হামলা চালিয়েছে, যার জেরে প্রাণ হারিয়েছে বহু পাক সেনা। তবে ইসলামাবাদ এ দাবি মানতে নারাজ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Shehbaz Sharif) এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়ে বলেন, “আমাদের সেনাবাহিনী কেবল জবাব দিয়েছে না, আফগান পোস্ট (Afghan Post) ধ্বংস করে তাদের পিছু হটতে বাধ্য করেছে। দেশের নিরাপত্তা নিয়ে কোনও আপস হবে না।”

এদিকে, কাতার (Qatar) ও সৌদি আরবের (Saudi Arabia) মধ্যস্থতায় আপাতত বিমান হামলা (Airstrike) স্থগিত রাখা হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement