জন্মদিনের আগেই আক্রান্ত শ্যামাপ্রসাদ! অমিত শাহের সফরের আগে তীব্র উত্তেজনা
Connect with us

ভাইরাল খবর

জন্মদিনের আগেই আক্রান্ত শ্যামাপ্রসাদ! অমিত শাহের সফরের আগে তীব্র উত্তেজনা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ১২৫তম জন্মজয়ন্তী উদযাপনের ঠিক আগের দিন কলকাতার (Kolkata) সুকিয়া স্ট্রিট (Sukea Street) এলাকায় ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyama Prasad Mukherjee) মূর্তির বেদী ভাঙচুরের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আচার্য প্রফুল্ল চন্দ্র (APC) রোডের উপর স্থাপিত মূর্তিটির উপরের অংশ অক্ষত থাকলেও নিচের বেদী এবং নামফলক সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ।

স্থানীয় সূত্রের দাবি, রামমোহন লাইব্রেরির (Rammohan Library) সামনে সদ্য নির্মিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও গোপাল মুখোপাধ্যায়ের দুটি আবক্ষ মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা ছিল ৬ জুলাই। কিন্তু রবিবার সকালে স্থানীয়রা দেখতে পান, বেদী ভাঙা এবং নামফলক ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ (Police) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং স্থানীয়দের সঙ্গেও কথা বলা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শাবলের মতো কোনও ভারী বস্তু দিয়ে বেদীতে আঘাত করা হয়ে থাকতে পারে।

এদিকে, ভারতীয় জনতা পার্টির (BJP) যুব মোর্চার পক্ষ থেকে আর্মহার্স্ট স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপি নেতৃত্ব এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি তুলেছে। যদিও ঘটনার পিছনে কারা রয়েছে, তা এখনও নিশ্চিতভাবে জানায়নি পুলিশ।

উল্লেখ্য, ৬ জুলাই ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যজুড়ে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। নিউ টাউনের (New Town) ইকো পার্কে (Eco Park) তাঁর ১২৫ ফুট উঁচু মূর্তির ভূমিপুজোতেও উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। তাঁর কলকাতা সফরের ঠিক আগেই এই ভাঙচুরের ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads