পাবজি-র সীমার পর স্ন্যাপচ্যাটের জিশান! প্রেমের টানে সীমান্ত পেরিয়ে ভারতে এসে আটক পাক যুবক
Connect with us

দেশের খবর

পাবজি-র সীমার পর স্ন্যাপচ্যাটের জিশান! প্রেমের টানে সীমান্ত পেরিয়ে ভারতে এসে আটক পাক যুবক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রেম, পূর্বপুরুষের ভিটের টান এবং নতুন জীবনের স্বপ্ন—এই তিন কারণেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (PoK) ২২ বছরের যুবক জিশান মির (Zeeshan Mir) নিয়ন্ত্রণরেখা (Line of Control-LOC) পেরিয়ে ভারতে (India) প্রবেশ করেছিলেন। প্রায় দুই মাস ভারতে থাকার পর শনিবার কুপওয়ারার (Kupwara) কামান অমন সেতুতে (Kaman Aman Setu) তাঁকে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সেনার (Pakistan Army) হাতে তুলে দেয় ভারতীয় সেনা (Indian Army)।

শ্রীনগরভিত্তিক চিনার কর্পস (Chinar Corps) জানিয়েছে, গত ৩১ মে উরি (Uri) সেক্টর দিয়ে এলওসি পার হওয়ার সময় জিশানকে আটক করা হয়। তদন্তে জানা যায়, পারিবারিক আর্থিক সমস্যার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটে (Snapchat) বারামুলার (Baramulla) তুলওয়ারি গ্রামের বাসিন্দা ইরম বানোর (Iram Bano) সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই পরিচয় ধীরে ধীরে প্রেমের সম্পর্কে পরিণত হয়।

তদন্তকারী সংস্থার দাবি, কথোপকথনের সময় জিশান জানতে পারেন, তাঁর পূর্বপুরুষদের বসতভিটেও তুলওয়ারি গ্রামেই ছিল। এরপর দু’জনে পরিকল্পনা করেন, তিনি ভারতে এসে ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করবেন, অবৈধ প্রবেশের আইনি প্রক্রিয়া শেষ করে পূর্বপুরুষদের সম্পত্তির দাবি জানিয়ে ভারতে স্থায়ীভাবে বসবাসের চেষ্টা করবেন।

তবে সীমান্ত পার হওয়ার পরই ভারতীয় সেনা তাঁকে আটক করে। জিজ্ঞাসাবাদে জিশান নিজের উদ্দেশ্যের কথা জানান। পরে ইরম বানোর বক্তব্যও যাচাই করা হয়। নিরাপত্তা সংস্থাগুলি গোটা ঘটনায় কোনও গুপ্তচরবৃত্তি (Espionage), জঙ্গি সংগঠনের যোগ বা নিরাপত্তা-সংক্রান্ত ঝুঁকি রয়েছে কি না, তা বিস্তারিত তদন্ত করে। সব দিক খতিয়ে দেখার পর আইনি প্রক্রিয়া মেনেই তাঁকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়।

Advertisement
ads ads

ভারতীয় সেনা জানিয়েছে, ভারতে থাকার পুরো সময় জিশানের সঙ্গে মানবিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে আচরণ করা হয়েছে। প্রেম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং সীমান্তের বাস্তবতা—এই ঘটনাটি সেই জটিল সম্পর্কেরই এক ব্যতিক্রমী উদাহরণ হয়ে রইল।

Continue Reading
Advertisement ads