হেমতাবাদে যুবক খুনের তদন্তে পুলিশ সুপার
Connect with us

উত্তর দিনাজপুর

হেমতাবাদে যুবক খুনের তদন্তে পুলিশ সুপার

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ , ২৯ জানুয়ারী : যুবকের খুনের রহস্য উদঘাটনে হেমতাবাদে তদন্তে এলেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার।  শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার জানান, গুলি করে রাজীব লোচন সরকার নামে এক যুবককে গত বুধবার খুন করা হয়েছে।

কি কারনে তাকে খুন করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য গত ২৭ জানুয়ারি বুধবার রাতে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের চৈনগরের কাহালই ব্রিজ সংলগ্ন এলাকায় এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তাঁর নাম রাজীব লোচন সরকার। সে হেমতাবাদ ব্লকের ভানোইল এলাকার বাসিন্দা। ঘটনাস্থল থেকে দুমড়েমুচড়ে যাওয়া মোটরবাইক সহ একটি তাজা কার্তুজ উদ্ধার হয়। তবে এটি দুর্ঘটনা না খুন পুলিশ এনিয়ে ধন্দে ছিল। ময়নাতদন্তের পর জানা যায় মৃত যুবক রাজীবকে গুলি করে হত্যা করা হয়েছে। খুনের কারন জানতেই শুক্রবার ঘটনাস্থলে তদন্তে যান রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার। পুলিশ সুপার জানান,আশা করা হচ্ছে খুব শীঘ্রই ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।