উত্তর দিনাজপুর
হেমতাবাদে যুবক খুনের তদন্তে নেমে একজনকে গ্রেফতার করলো পুলিশ
নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ , ৩১ জানুয়ারী : হেমতাবাদ ব্লকের কাহালই ব্রিজ সংলগ্ন এলাকায় যুবককে গুলি করে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ। পুলিশ সুত্রের খবর, ধৃত যুবকের নাম অর্জুন বর্মণ (২৫)।
সে রায়গঞ্জের লক্ষনীয়া এলাকার বাসিন্দা। শনিবার গভীর রাতে লক্ষনীয়া এলাকায় তার বাড়ি থেকে অর্জুনকে গ্রেপ্তার করেছে হেমতাবাদ থানার পুলিশ। রবিবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদলতে পেশ করে হত্যার ঘটনার তদন্তের জন্য ৫ দিনের পুলিশি হেফাজতে নিয়েছে হেমতাবাদ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় হেমতাবাদের কাহালই ব্রীজ সংলগ্ন এলাকায় রাজীব লোচন সরকারের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধারের আগে বুধবার সারাদিন মৃত রাজীব ও ধৃত অর্জূন একসাথে ছিল। রায়গঞ্জের মহারাজা ও রামপুর এলাকায় কয়েকজন মিলে মদ্যপান করেছিল বলে তদন্তে জানা গিয়েছে। পাশাপাশি মৃত রাজীব ও ধৃত অর্জূন ভিন রাজ্যে একসাথে কাজ করত বল জানিয়েছে পুলিশ। এই হত্যার পেছনে অর্জূন জরিত বলে ধারণা পুলিশের। হেমতাবাদ থানার ওসি দিলিপ রায় জানান, এক যুবককে গ্রেপ্তার করে ঘটনার তদন্তের জন্য পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
