এক ব্যাক্তির রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা হেমতাবাদে, ঘটনার তদন্তে পুলিশ
Connect with us

উত্তর দিনাজপুর

এক ব্যাক্তির রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা হেমতাবাদে, ঘটনার তদন্তে পুলিশ

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ , ২৮ জানুয়ারী : এক যুবকের গুলিবিদ্ধ রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যপক উত্তেজনা ছড়ালো গোটা এলাকায়। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের চৈনগরের কাহালই ব্রীজ সংলগ্ন এলাকায়। ঘটনাস্থল থেকে একটি ভাঙা মোটরবাইক ও কার্তুজও উদ্ধার করেছে পুলিশ।

মৃত যুবকের নাম রাজীব লোচন সরকার। সে হেমতাবাদ ব্লকের ভানোইল এলাকার বাসিন্দা। জানা যায়, বুধবার রাত সাড়ে আটটা নাগদ হেমতাবাদের চৈনগর কাহালই সেতু সংলগ্ন এলাকায় ওই যুবকের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। তড়িঘড়ি হেমতাবাদ থানায় খবর দেওয়া হলে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। মৃতদেহের পাশেই উদ্ধার হয় একটি তাঁজা কার্তুজ ও দুমড়েমুচড়ে যাওয়া মোটরবাইক। দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে ওই যুবকে খুন করা হল তা নিয়ে তৈরী হয়েছে ধোঁয়াশা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অন্য কোনো এলাকায় এই যুবককে হত্যা করে কাহালই এলাকায় এনে রাখা হয়েছিল। মৃতের পরিবারের তরফে ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ।