অপেক্ষার অবসান! এপ্রিলেই মোদির হাতে শুভ সূচনা কাটরা-শ্রীনগর রেল পরিষেবার!
Connect with us

বিশ্বের খবর

অপেক্ষার অবসান! এপ্রিলেই মোদির হাতে শুভ সূচনা কাটরা-শ্রীনগর রেল পরিষেবার!

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: প্রথমে ঠিক করা হয়েছিল সরাসরি রাজধানী দিল্লি থেকে শ্রীনগর পর্যন্ত রেল পরিষেবা চালু করা হবে। কিন্তু, মাঝখানে বাদ সাধে গোয়েন্দা রিপোর্ট। দিল্লি থেকে সরাসরি শ্রীনগর পর্যন্ত ট্রেন পরিষেবাতে ছাড়পত্র দেয়নি। তাই রাজধানী থেকে শ্রীনগর পর্যন্ত রেল পরিষেবা চালু করা সম্ভব হচ্ছে না এখনই। তবে এপ্রিল মাসেই প্রধানমন্ত্রী শুভ সূচনা করবেন কাটরা-শ্রীনগর রেল পরিষেবার! দিল্লি থেকে সরাসরি পরিষেবা চালু কোরকা না গেলেও কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত পরিষেবা চালু হবে সামনের মাসে।

অবশেষে রেল মানচিত্রে জুড়ছে ভূস্বর্গ। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে। অবশেষে দেশের বাকি অংশের সঙ্গে রেলপথে জুড়তে চলেছে কাশ্মীর উপত্যকা। আগামী মাসে সব ঠিক থাকলে কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত রেল পরিষেবা চালু করবেন প্রধানমন্ত্রী মোদী। ১৯ শে এপ্রিল এই শুভ কাজ করবেন বলে জানা গিয়েছে। কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত প্রথম ট্রেনটিই হতে চলেছে বিশেষ বন্দে ভারত এক্সপ্রেস।

রেল সূত্রের খবর, কাটরা থেকে শ্রীনগর রেলপথের উদ্বোধনের দিন অর্থাৎ আগামী ১৯ শে এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাটরায় উপস্থিত থাকবেন স্বয়ং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, এছাড়াও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। জানা যাচ্ছে, ওই দিনই প্রধানমন্ত্রী মোদী কাতরায় একটি জনসভা করবেন বলে এবং বিশ্বের উচ্চতম রেল ও আর্চ সেতু চিনাব ব্রিজ পর্যবেক্ষণে যাবেন।

আরও পড়ুন – ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

Advertisement
ads

উল্লেখ্য, গত বছরের শেষদিকে রেলপথ বিস্তার হয়ে গিয়েছে কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত। শুরুতে ঠিক ছিল সুপ্রিম কোর্ট নির্দেশ দিলে গত বছর সেপ্টেম্বরেই জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনের আগে সম্পন্ন হয়ে যাবে বিশ্বের উচ্চতম রেল ব্রিজ চিনাবের উদ্বোধন। যার সঙ্গে ভারতীয় রেলের মানচিত্রে জুড়ে যাবে কাশ্মীর উপতক্যাও। প্রধানমন্ত্রী মোদীর শত ইচ্ছা থাকা সত্ত্বেও সেই সময়ের মধ্যে কাজ শেষ করে উঠতে পারেনি রেল কর্তৃপক্ষ। গত কিন্তু, বছরের শেষ দিকেই অবশ্য তা সম্পন্ন হয়ে যায়।

আরও পড়ুন – লন্ডনের বাতাসে আরজি কর উত্তাপ চড়তে পারে! ব্যাকফুটে নেই মমতাও