পুশব্যাক মামলায় সোনালির আর্থিক সাহায্য নিয়ে সুপ্রিম কোর্টের মানবিক বার্তা
Connect with us

ভাইরাল খবর

পুশব্যাক মামলায় সোনালির আর্থিক সাহায্য নিয়ে সুপ্রিম কোর্টের মানবিক বার্তা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ছ’মাস পরে অবশেষে দেশে ফিরেছেন বীরভূমের সোনালি বিবি (Sonali Bibi) এবং তাঁর আট বছরের সন্তান। তবে এখনও ওপার বাংলায় বাংলাদেশে (Bangladesh) আটকে রয়েছেন তাঁর স্বামী দানিশ (Danish), পাইকরের তরুণী সুইটি (Sweety) এবং তাঁর দুই সন্তান। তাঁদের দ্রুত দেশে ফেরাতে সুপ্রিম কোর্টের (Supreme Court) হস্তক্ষেপ চেয়েছেন সোনালির বাবা ভদু শেখের (Bhadu Sheikh) আইনজীবী সঞ্জয় হেগড়ে (Sanjay Hegde)।

শুক্রবার (১২ ডিসেম্বর) পুশব্যাক (Pushback)–সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত (CJI Surya Kant), বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি এম পাঞ্চোলির বেঞ্চ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কেন্দ্র, রাজ্য এবং মামলাকারী সকল পক্ষকে নথি জমা দেওয়ার নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে ৬ জানুয়ারি।

এদিন প্রধান বিচারপতি সোনালি বিবির ফেরার বিষয়টি খুঁজখবর নিয়ে জানতে চান— তাঁর চিকিৎসা (Treatment) হয়েছে কি না এবং আর্থিক সাহায্য (Financial Support) প্রয়োজন কিনা। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, “যদি সোনালি বিবির কোনও আর্থিক সহায়তা প্রয়োজন হয়, তবে কেন্দ্র ও রাজ্য মানবিক দৃষ্টিকোণ থেকে সহযোগিতা করবে।” এই মতের প্রতি সম্মতি জানান কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা (Tushar Mehta) এবং রাজ্যের আইনজীবী কপিল সিবাল (Kapil Sibal)।

Advertisement
ads ads

সঞ্জয় হেগড়ে আদালতে জানান যে এখনও চারজন বাংলাদেশে আটক রয়েছেন— একজন মহিলা, তাঁর শিশু এবং আরও দুই ব্যক্তি। তাঁদের দ্রুত দেশে ফেরানোর আবেদনও জানান তিনি।

আদালতে সলিসিটর জেনারেল অভিযোগ করেন, একটি সংবাদমাধ্যম “বিরূপ মতাদর্শ” ছড়ানোর চেষ্টা করছে। প্রধান বিচারপতির মন্তব্য, বিচারাধীন বিষয়ে “রানিং কমেন্ট্রি” জটিলতা তৈরি করতে পারে। পাল্টা কপিল সিবাল জানান, বিভিন্ন দেশে সংবাদমাধ্যম নিয়মিত বিচার-সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করে।

গত মে মাসে অনুপ্রবেশকারী সন্দেহে সোনালিদের বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল। পরিবারের দাবি, তাঁরা বাংলার বাসিন্দা। সুপ্রিম কোর্টে মামলার পর ফেরত এসেছেন সোনালি ও তাঁর সন্তান।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads