বাংলার রেকর্ড ৯২ শতাংশ ভোটদানে উচ্ছ্বসিত সুপ্রিম কোর্ট! প্রধান বিচারপতির গলায় বিশেষ প্রশংসা
Connect with us

ভাইরাল খবর

বাংলার রেকর্ড ৯২ শতাংশ ভোটদানে উচ্ছ্বসিত সুপ্রিম কোর্ট! প্রধান বিচারপতির গলায় বিশেষ প্রশংসা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রথম দফায় রেকর্ড ৯২.৮৮ শতাংশ ভোটদান এবং হিংসামুক্ত পরিবেশ নিয়ে এবার বিশেষ সন্তোষ প্রকাশ করল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। শুক্রবার এসআইআর (SIR) সংক্রান্ত একটি মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ বাংলার এই অভূতপূর্ব ভোটচিত্রের ভূয়সী প্রশংসা করেন।

শুনানি শুরু হতেই প্রধান বিচারপতি বলেন, “একজন ভারতীয় নাগরিক (Indian citizen) হিসেবে বাংলার এই উচ্চ ভোটদানের হার দেখে আমি অত্যন্ত খুশি। মানুষ যখন স্বতঃস্ফূর্তভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করে, তখন তা গণতান্ত্রিক ব্যবস্থাকে (Democratic system) আরও শক্তিশালী করে।” রাজ্যের আইনজীবী তথা বর্ষীয়ান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, এবার ৯২ শতাংশের বেশি ভোট পড়েছে, যেখানে পরিযায়ী শ্রমিকদের (Migrant workers) অংশীদারিত্ব ছিল চোখে পড়ার মতো। সলিসিটর জেনারেল তুষার মেহতাও এই হারকে ‘ঐতিহাসিক’ (Historic) বলে বর্ণনা করেন।

আদালতের পর্যবেক্ষণে উঠে আসে যে, এবার বড় কোনো হিংসার (Violence) ঘটনা ঘটেনি। ভোটাররা তাঁদের গণতান্ত্রিক অধিকারের শক্তি উপলব্ধি করতে পেরেছেন বলেই তাঁরা অশান্তি এড়িয়েছেন। শুনানির গম্ভীর আবহের মধ্যেই এক হালকা মেজাজ তৈরি হয় যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৪ মে ফলপ্রকাশের দিন সলিসিটর জেনারেলকে নৈশভোজের (Dinner) আমন্ত্রণ জানান।

Advertisement
ads

উল্লেখ্য, এবারের নির্বাচনে পুরুষদের (৯০.৯২%) তুলনায় মহিলারা (৯২.৬৯%) বেশি ভোট দিয়েছেন, যা এক নতুন নজির (Milestone) তৈরি করেছে। সুপ্রিম কোর্টের এই ‘পজিটিভ’ শংসাপত্র দ্বিতীয় দফার লড়াইয়ের আগে শাসক ও বিরোধী—উভয় শিবিরের কাছেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা বয়ে নিয়ে এল।

Continue Reading
Advertisement