কলকাতা
জল চাই না, বিষ দিন! পুলিশের দেওয়া জল ফিরিয়ে দিলেন চাকরিহারারা
নিউজ ডেস্ক: কিছুক্ষন আগেই মারধর করা হল বিক্ষোভকারী চাকরিহারাদের! এই ঘটনার ভিডিও সমাজমধ্যমে ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় উঠেছে। কিন্তু, এবার তো পুরো উল্টো ছবি! যেই চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের মার দেওয়া হল, রাস্তায় ফেলে পেটানো হল এবার তাদের মুখের কাছেই জল এনে ধরছেন পুলিশ! এটাও সম্ভব?
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায়দানে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষককর্মী ও শিক্ষাকর্মীরা । এবার তারই প্রতিবাদে জেলায় জেলায় ডিআই অফিস ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষিকারা।
কিন্তু, বুধবার চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা কসবার ডিআই অফিস অভিযানে গিয়ে ঘটে গেল মারাত্মক এক ঘটনা। পুলিশ চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের লাঠিচার্জ করে অভিযোগ। শুধু তাই নয়, চড়, ঘুষি, ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। এমনকি রাস্তায় ফেলে পেটানো হয় তাদের। এই ঘটনায় একাধিক চাকরিহারা শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। দাবি কয়েকজনের হাত পা ভেঙেছে। এত বড় ঘটনা হওয়ার পর সেই পুলিশের হাত থেকে জল খেতে চান না কেউ।
আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও কেন বিক্ষোভ? পাল্টা চাকরিহারাদের প্রশ্ন শিক্ষামন্ত্রীর
তারপর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। তারপর থেকেই ডিআই অফিসের বাইরে অবস্থান-বিক্ষোভে বসেন চাকরিহারারা। সেই অবস্থানে দেখ আগের উল্টো এক ছবি! অবস্থান -বিক্ষোভে চাকরিহারাদের জল এনে দিয়েছিল পুলিশ।
কিন্তু তা ফিরিয়ে দেন বিক্ষোভকারী চাকরিহারারা। তারা বলেন, লাঠিপেটা করার পর জল নিয়ে এসেছেন, লজ্জা নেই! পুলিশের দেওয়া জল ফাটিয়ে দিলেন চাকরিহারারা। কেউ কেউ বললেন, আপনাদের আনা জল আমাদের কোনো প্রয়োজন নেই। ফিরিয়ে নিয়ে যান। কান্নাভেজা গলায় একজন বলেন, জলের বদলে আমাদের বিষ দিন। মেরে ফেলুন।
এই মুহূর্তে এখনও বিক্ষোভ চলছে চাকরিহারাদের। কসবা ডিআই অফিসের সামনে চাপা উত্তেজনা বহাল। চাকরিহারাদের বক্তব্য, ওপর মহল থেকে নির্দেশ না থাকলে এমন কান্ড করতে পারেনা পুলিশ। পুলিশ কর্মীরা রাজনৈতিক দলের সদস্য নন। তাহলে তারা কেন এরকম আচরণ করবে? চাকরি চাইতে যাওয়াটা কি তাদের অপরাধ হয়ে গেল? প্রশ্ন তুলছেন চাকরিহারারা।
আরও পড়ুন – কসবায় ডিআই অফিস অভিযানে লাঠিচার্জ পুলিশের! কি দোষ আমাদের? চাকরিহারারা
