অসুস্থ সোনিয়া গান্ধী, ফের হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী
Connect with us

ভাইরাল খবর

অসুস্থ সোনিয়া গান্ধী, ফের হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ফের হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। ঠান্ডা (Cold) ও দিল্লির বায়ুদূষণ (Air Pollution) জনিত সমস্যায় কাবু হয়ে পড়েন তিনি। সোমবার সন্ধ্যায় দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে (Sir Ganga Ram Hospital) ভর্তি করা হয় তাঁকে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুকে সংক্রমণ (Chest Infection) এবং সর্দি-কাশির সমস্যা বেড়ে যাওয়ায় তাঁকে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চেস্ট স্পেশালিস্টের (Chest Specialist) তত্ত্বাবধানে রয়েছেন। চিকিৎসকদের মতে, সোনিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল (Stable) এবং উদ্বেগের কোনও কারণ নেই।

সংবাদ সংস্থা সূত্রে খবর, রুটিন চেকআপ (Routine Check-up) করাতেই হাসপাতালে এসেছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেত্রী। তবে কাশির সমস্যা বাড়ায় চিকিৎসকদের পরামর্শে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়। দিল্লির প্রবল দূষণ তাঁর শারীরিক সমস্যাকে আরও বাড়িয়ে দিয়েছে বলেই মনে করছেন চিকিৎসকরা।

Advertisement
ads

উল্লেখ্য, গত ডিসেম্বরে ৭৯ বছরে পা দিয়েছেন সোনিয়া গান্ধী। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। এর আগে দু’বার কোভিডে আক্রান্ত হয়েছিলেন। পাশাপাশি ২০১১ সালে ক্যান্সারের অস্ত্রোপচারও হয়েছিল তাঁর। বর্তমানে তিনি দলের সাংগঠনিক কাজ থেকে অনেকটাই দূরে থাকলেও পরিষদীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন।

Continue Reading
Advertisement