ভাইরাল খবর
গ্ল্যামারের আড়ালে ভয়ংকর যন্ত্রণা! হাসপাতালের বেডে দেবলীনার প্রশ্ন “কেন আমায় বাঁচানো হল”?
ডিজিটাল ডেস্কঃ সোশাল মিডিয়ায় (Social Media) হাসিখুশি মুখের আড়ালে যে গভীর মানসিক যন্ত্রণা লুকিয়ে থাকতে পারে, তারই নির্মম উদাহরণ দেবলীনা নন্দী। স্বামী প্রবাহ নন্দীর সঙ্গে দাম্পত্য টানাপোড়েন ও মানসিক চাপের (Mental Pressure) জেরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও ইনফ্লুয়েন্সার (Singer-Influencer) দেবলীনা। যদিও বন্ধু-অভিনেতা সায়ক চক্রবর্তী ও আপ্তসহায়কের তৎপরতায় প্রাণে বেঁচে যান তিনি।
হাসপাতালের বেডে শুয়েই দেবলীনাকে বলতে শোনা যায়, “অর্ধেক কাজ করতে চাইনি! কেন আমায় বাঁচানো হল?” জানা গিয়েছে, ব্যক্তিগত অশান্তির জেরেই মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ (Sleeping Pills) খান তিনি। বর্তমানে তিনি বিপন্মুক্ত (Out of Danger) বলে হাসপাতাল সূত্রে খবর।
সোমবার সন্ধ্যায় দেবলীনাকে দেখতে হাসপাতালে যান সায়ক চক্রবর্তী। সেখান থেকেই ফেসবুক লাইভে (Facebook Live) দেবলীনার বক্তব্য সামনে আসে। লাইভে দেবলীনা জানান, স্বামী প্রবাহর সঙ্গে সম্পর্কের অবনতি এবং একাধিকবার যোগাযোগের চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি চরম হতাশায় ভেঙে পড়েছিলেন।
দেবলীনার দাবি, তাঁকে বারবার ‘মা না সংসার’ বেছে নেওয়ার মানসিক চাপ দেওয়া হচ্ছিল। এই যন্ত্রণাই তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। গায়িকার মা সংবাদমাধ্যমে জানান, বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিক নির্যাতনের (Physical & Mental Abuse) শিকার হচ্ছিলেন দেবলীনা। এমনকি শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া ও অপমানজনক মন্তব্যের অভিযোগও তোলেন তিনি।
রঙিন ভ্লগ (Vlog) আর সুখী দাম্পত্যের ছবির আড়ালে যে ভয়ংকর বাস্তব লুকিয়ে ছিল, দেবলীনাকে ঘিরে সেই সত্যই সামনে এল। এই ঘটনায় নেটপাড়া তোলপাড় হলেও, এখনও পর্যন্ত স্বামী বা তাঁর পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।


