বাংলাদেশে হিন্দু হত্যাকাণ্ড: ২৪ ঘণ্টায় জোড়া খুন, তিন সপ্তাহে ৬ মৃত্যু
Connect with us

বাংলাদেশ

বাংলাদেশে হিন্দু হত্যাকাণ্ড: ২৪ ঘণ্টায় জোড়া খুন, তিন সপ্তাহে ৬ মৃত্যু

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বাংলাদেশে (Bangladesh) প্রাণ হারালেন দুই হিন্দু ব্যক্তি। এই জোড়া হত্যাকাণ্ডে ফের একবার সংখ্যালঘু (Minority) নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। রবিবার যশোর জেলায় গুলিতে ঝাঁজরা হয়ে খুন হন সাংবাদিক ও সংবাদপত্র সম্পাদক রানা প্রতাপ। পরদিন সোমবার রাতে নরসিংডি জেলায় কুপিয়ে হত্যা করা হয় মণি চক্রবর্তী নামে এক হিন্দু দোকানিকে।

জানা গিয়েছে, নরসিংডি জেলার বাসিন্দা মণি চক্রবর্তীর একটি মুদিখানার দোকান (Grocery Shop) ছিল। সোমবার রাত প্রায় ১০টা নাগাদ নিজের দোকানেই ছিলেন তিনি। আচমকা ধারালো অস্ত্র (Sharp Weapon) নিয়ে দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত (Dead) ঘোষণা করেন। ভরা বাজারে এমন হত্যাকাণ্ডে এলাকায় তীব্র আতঙ্ক (Panic) ছড়িয়েছে।

এর আগের দিন রবিবার বিকেলে যশোরের কপালিয়া বাজার এলাকায় আততায়ীদের গুলিতে নিহত হন রানা প্রতাপ। ঘটনাস্থল থেকেই তাঁর দেহ উদ্ধার করা হয়। শরীর থেকে একাধিক বুলেট (Bullet) বের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ ময়নাতদন্ত (Post-mortem) শুরু করেছে এবং তদন্ত চলছে।

Advertisement
ads

গত তিন সপ্তাহে বাংলাদেশে অন্তত ৬ জন হিন্দু হত্যার শিকার হয়েছেন। ২৪ ডিসেম্বর কালিমোহর ইউনিয়নে অমৃত মণ্ডলকে পিটিয়ে খুন করা হয়। ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাসকে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়। বছরের শেষদিকে খোকন দাসকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়, পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগেও বজেন্দ্র বিশ্বাস নামে এক নিরাপত্তাকর্মী সহকর্মীর গুলিতে নিহত হন।

এছাড়াও ঝিনাইদহের কালীগঞ্জে এক বিধবা হিন্দু মহিলার উপর গণধর্ষণ (Gang Rape) ও নির্যাতনের অভিযোগ উঠেছে। সামগ্রিকভাবে সংখ্যালঘুদের উপর সহিংসতার ছবি ক্রমেই ভয়ংকর হয়ে উঠছে বাংলাদেশে।

Continue Reading
Advertisement