উচ্চমাধ্যমিকে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বাড়লেও কমলো মোট পরীক্ষার্থীর সংখ্যা
Connect with us

রাজ্যের খবর

উচ্চমাধ্যমিকে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বাড়লেও কমলো মোট পরীক্ষার্থীর সংখ্যা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক :  ৩ রা মার্চ থেকে রাজ্যে শুরু হচ্ছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা।এবছর সার্বিকভাবে কমেছে পরীক্ষার্থীর সংখ্যা। মোট পরীক্ষার্থীর সংখ্যা কমলেও গতবছরের মতো এবছরও উচ্চমাধ্যমিকে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। এবছর ছাত্রের তুলনায় প্রায় ৪৭,৫৭১ জন বেশি ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসছেন। গত বছর যেখানে মোট পরীক্ষার্থী ছিল প্রায় ৭ লক্ষ ৯০ হাজার সেখানে এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৫ লক্ষ ৯ হাজার।

আরও পড়ুন – ছেলে এসএফআই নেতা, বাবা তৃণমূল নেতা! যাদবপুর কান্ড নিয়ে যা বললেন…

রেজিস্ট্রেশন করিয়েও এবার পরীক্ষায় বসছেন না ৫৫ হাজারেরও বেশি পড়ুয়া।এবিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অবশ্য যুক্তি ২০২৩ সালে মাধ্যমিকে পাস করেছিল প্রায় ৫ লক্ষ ৬৫ হাজার পড়ুয়া। সেই কারণেই এবার উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। ৩ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ১৮ মার্চ। উচ্চমাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে রাখতে বেশ কিছু পদক্ষেপ গ্রহন করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

পরীক্ষার্থীদের জন্য জারি করা হয়েছে একাধিক নির্দেশিকা।যারমধ্যে রয়েছে –

Advertisement
ads
  • পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ধরা পড়লে এবছরের জন্য পরীক্ষা বাতিল করে দেওয়া হবে।
  • পরীক্ষা শুরু হওয়ার ১ ঘণ্টার মধ্যে এবং পরীক্ষা শেষ হওয়ার ৩০ মিনিট আগে কোনো পরীক্ষার্থী ওয়াশরুম বা টয়লেটে যেতে পারবে না।
  • পরীক্ষার্থীরা পরীক্ষা শেষ হওয়ার ৩০ মিনিট আগে অথবা তারপর উত্তরপত্র জমা করে শুধুমাত্র প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা কক্ষ থেকে বেরোতে পারবে
  • পরীক্ষার সময় নিয়ম বহির্ভূত কোনও কাজ করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর উত্তরপত্র আরএ করা হবে।
  • পরীক্ষা পদ্ধতি সুষ্ঠভাবে সম্পন্ন করতে এবং হয়রানি রুখতে এবছরই প্রথম অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্রের নামের উল্লেখ থাকছে।
  • প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে বসানো থাকছে মেটাল ডিটেক্টর।
  • প্রত্যেক ভেন্যুতে অন্তত দুটি করে সিসি ক্যামেরা বসানো থাকবে।
  • এবার প্রধান শিক্ষকের ঘরে প্রশ্নপত্র খোলা যাবে না। প্রশ্নের প্যাকেট খোলা হবে পরীক্ষা কক্ষে পরীক্ষার্থীদের সামনে।
  • প্রশ্নপত্রের উপরে থাকবে ইউনিক সিরিয়াল নম্বর।থাকবে বারকোড।উত্তরপত্রে সেই সিরিয়াল নম্বর লিখতে হবে প্রত্যেক পরীক্ষার্থীকে।

সবমিলিয়ে রাত পোহালেই শুরু হচ্ছে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা।পরীক্ষা সসুষ্ঠভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।প্রশ্ন ফাঁস রুখে দেওয়াও এবার বড় চ্যালেঞ্জ পর্ষদের সামনে।