ভাইরাল খবর
SIR শুনানিতে ডাক! আতঙ্কে মৃত্যু ৬৭ বছর বয়সী বৃদ্ধের
ডিজিটাল ডেস্কঃ উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) হাড়োয়ার পূর্ব মাদারতলা গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। ৬৭ বছর বয়সী বৃদ্ধ সহর আলি মণ্ডল SIR (SIR in West Bengal) শুনানিতে ডাক পাওয়ার আতঙ্কে মঙ্গলবার রাতে হৃদরোগে মারা যান। পরিবারে তাঁর ছেলেসহ পাঁচজনকে শুনানিতে ডাকা হয়েছিল।
পরিবারের দাবি, বৃদ্ধ কয়েকদিন ধরেই আতঙ্কে ছিলেন। তিনি ভাবছিলেন, ভোটার তালিকায় ছেলেদের নাম থাকবে কি না এবং পরিবারকে কোনও সমস্যার সম্মুখীন হতে হবে কি না। এই দুশ্চিন্তা ক্রমশ তাঁর স্বাস্থ্যকে প্রভাবিত করেছিল।
স্থানীয় তৃণমূল নেতা অভিযোগ করেছেন, “SIR আতঙ্কে একের পর এক মানুষের মৃত্যু ঘটছে। অবিলম্বে SIR বন্ধ করতে হবে।”
SIR শুরুর পর রাজ্যের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। শুনানি প্রক্রিয়ার সময় মানুষ হেনস্তার শিকার হচ্ছেন, এবং মৃত্যুর অভিযোগও সামনে এসেছে। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে, এবং রাজনৈতিক চাপানউতোড় শুরু হয়েছে।
