ভাইরাল খবর
আরপিএফের বিশেষ উদ্যোগ! চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে বসানো হবে ক্যামেরা
ডিজিটাল ডেস্কঃ রেললাইনে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ (stone-pelting) রোধে নতুন উদ্যোগ নিয়েছে রেল (Indian Railway)। খড়গপুর ডিভিশনের আরপিএফ (RPF) সম্প্রতি বিভিন্ন জায়গায় সোলার ক্যামেরা (solar camera) বসাতে শুরু করেছে। মূলত যেসব এলাকায় অতীতে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে এই ক্যামেরা বসানো হয়েছে।
গত এক বছরে খড়গপুর ডিভিশনের বিভিন্ন শাখায় ২৬টি মামলা (case) দায়ের করা হয়েছে, আর ৩২ জনকে গ্রেপ্তার (arrest) করা হয়েছে। বেশিরভাগই নাবালক (minor) ও কিশোর (teenager)। ধরা পড়লে অভিভাবকদের (guardians) আদালতে হাজির করা হয় এবং ভবিষ্যতে সন্তানরা এমন কাজ করবে না বলে মুচলেকা (undertaking) নেওয়া হয়।
এই প্রযুক্তিগত পদক্ষেপের পাশাপাশি ‘অপারেশন জন জাগুরকতা’ (Operation Jan Jagrukta) কর্মসূচিতে সচেতনতা (awareness) বাড়ানো হচ্ছে। ইতিমধ্যে সোলার ক্যামেরার মাধ্যমে দুইটি পাথর নিক্ষেপ ঘটনা চিহ্নিত করা গেছে। আরপিএফের সিনিয়র সিকিউরিটি কমিশনার প্রকাশ কুমার পান্ডা জানিয়েছেন, সাফল্য বাড়লে আরও জায়গায় এই ক্যামেরা বসানো হবে।
রেলের আইন (Railway Law) অনুযায়ী, পাথর নিক্ষেপের ঘটনায় পাঁচ বছরের জেল হতে পারে। নতুন এই উদ্যোগে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা অনেকটাই কমানো সম্ভব হচ্ছে।
