পরিবারের ১১ জনকে SIR তলব, দুশ্চিন্তা ও আতঙ্কে প্রাণ গেল বৃদ্ধের
Connect with us

ভোটের খবর

পরিবারের ১১ জনকে SIR তলব, দুশ্চিন্তা ও আতঙ্কে প্রাণ গেল বৃদ্ধের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ SIR (Special Intensive Revision) শুনানির নোটিস ঘিরে ভয়াবহ মর্মান্তিক ঘটনা দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) নামখানায় (Namkhana)। পরিবারের ১১ জন সদস্যকে একসঙ্গে SIR শুনানিতে (Hearing) হাজিরার নোটিস পাওয়ার পর তীব্র মানসিক চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৬২ বছরের আবদুল আজিজের।

নামখানার মৌসুনি গ্রাম পঞ্চায়েতের (Mousuni GP) বালিয়াড়া এলাকার বাসিন্দা আবদুল আজিজের ছয় ছেলে ও তিন মেয়ে। প্রত্যেকেরই ভোটার কার্ড (Voter ID), আধার কার্ড (Aadhaar) সহ প্রয়োজনীয় নথি রয়েছে বলে পরিবারের দাবি। এমনকি ২০০২ সালের ভোটার তালিকায় (Voter List) আবদুল আজিজ, তাঁর স্ত্রী, বড় ছেলে ও বড় বউমার নাম নথিভুক্ত রয়েছে।

তবুও সম্প্রতি পরিবারের মোট ১১ জন—ছেলে, তিন বৌমা ও তিন নাতি-নাতনিকে SIR শুনানির নোটিস পাঠানো হয়। সেই চিঠি হাতে পাওয়ার পর থেকেই প্রবল দুশ্চিন্তায় ভুগছিলেন আবদুল। কয়েকদিন ধরে বাড়িতে কাগজপত্র খোঁজাখুঁজি করছিলেন। শুক্রবার রাতে বাজারে গিয়েও বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং কান্নায় ভেঙে পড়েন বলে পরিবারের দাবি।

Advertisement
ads ads

সেই রাতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। পরিবারের অভিযোগ, SIR আতঙ্কই তাঁর মৃত্যুর কারণ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ (Police) পুরো বিষয়টি খতিয়ে দেখছে।