ভাইরাল খবর
ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও SIR শুনানিতে তলব রাজ্যের মন্ত্রী শশী পাঁজাকে
ডিজিটাল ডেস্কঃ এবার এসআইআর (SIR – Special Intensive Revision) শুনানিতে তলব করা হল রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা (Sasi Panja)-কে। নোটিস অনুযায়ী, রবিবার দুপুর ২টোয় তাঁকে কলকাতার (Kolkata) কেশব অ্যাকাডেমিতে হাজিরা দিতে বলা হয়েছে।
জানা গিয়েছে, শশী পাঁজার নাম ২০০২ সালের ভোটার তালিকায় (Voter List 2002) থাকলেও, খসড়া তালিকায় তা অ্যাপে (BLO App) দেখা যাচ্ছে না। যদিও তিনি এনুমারেশন ফর্মে (Enumeration Form) সমস্ত প্রয়োজনীয় তথ্য জমা দিয়েছেন। এই কারণেই তাঁকে শুনানিতে ডাকা হয়েছে বলে নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে খবর।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই বিরক্ত মন্ত্রী। শশী পাঁজার দাবি, এটি কোনও লজিক্যাল ডিসক্রিপেন্সি (Logical Discrepancy) নয়, বরং অ্যাপ ও সফটওয়্যারের (Software) যান্ত্রিক গলদ। তিনি বলেন, “আমি অবাক। ২০০২-এর তালিকায় আমার নাম রয়েছে। হুড়োহুড়ি করে কাজ করতে গিয়ে বিএলওদের অ্যাপে ভুল হচ্ছে।”
মন্ত্রী আরও জানান, বিশেষ সুবিধা না নিয়ে তিনি সাধারণ মানুষের মতোই লাইনে দাঁড়িয়ে শুনানিতে হাজিরা দেবেন। একইসঙ্গে জানা গিয়েছে, তৃণমূলের আইটি সেলের (IT Cell) নেতা দেবাংশু ভট্টাচার্যও SIR শুনানির নোটিস পেয়েছেন।
এর আগেও অমর্ত্য সেন, জয় গোস্বামী, দেব-সহ বহু বিশিষ্ট ব্যক্তিকে SIR শুনানিতে ডাকা হয়েছে। শশী পাঁজাকে তলব করার ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
