তিন পুলিশ কর্তার ‘মমতাকে সমর্থন’ মন্তব্যে ক্ষুব্ধ শুভেন্দু, সরাসরি সিইসি-কে চিঠি
Connect with us

ভাইরাল খবর

তিন পুলিশ কর্তার ‘মমতাকে সমর্থন’ মন্তব্যে ক্ষুব্ধ শুভেন্দু, সরাসরি সিইসি-কে চিঠি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (Police Welfare Association)–এর এক অনুষ্ঠানে কয়েকজন পুলিশ কর্তার মন্তব্য ঘিরে রাজনৈতিক তাপমাত্রা চরমে। অনুষ্ঠানের মঞ্চ থেকে তিন পুলিশ কর্তা—একজন সাব-ইন্সপেক্টর (SI), একজন ইন্সপেক্টর (Inspector) এবং এক এসইপি (SEP Rank Officer)—মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-কে ‘চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান’। আর এই ঘটনাই রাজ্য পুলিশের নিরপেক্ষতা (Neutrality) নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র।

সাংবাদিক বৈঠকে শুভেন্দু ওই তিন কর্তার বক্তৃতার ভিডিও-সহ ক্লিপিংস সামনে আনেন। তিনি নাম উল্লেখ করে জানান—
ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu Sinha Biswas), এসআই রাহুল আমিন আলি শাহ (SI Rahul Amin Ali Shah) ও ইন্সপেক্টর বিশ্বজিৎ রাউত (Inspector Biswajit Raut) সরকারি মঞ্চে রাজনৈতিক সমর্থনমূলক বক্তব্য রেখেছেন।

তাঁর অভিযোগ,
“এরা নিজেদের মন্তব্যের মাধ্যমে পুলিশ প্রতিষ্ঠানের মর্যাদা (Institutional Integrity) ক্ষুণ্ণ করেছেন।”

এই ঘটনাকে কেন্দ্র করে শুভেন্দু সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC Jnaneswar Kumar)–কে চিঠি পাঠিয়ে অভিযোগ করেন। তাঁর দাবি—ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটি পক্ষপাতদুষ্ট, তাই তাঁদের সরিয়ে নতুন করে নির্বাচন (Fresh Election) করতে হবে।

Advertisement
ads

চিঠিতে শুভেন্দু আরও জানান, মোট ৯১৫ জন পুলিশ সদস্যের (Police Personnel) নাম তিনি উল্লেখ করেছেন—যাঁদের অনেকেই ইউনিফর্ম (Uniform) পরেন না, অথচ অ্যাসোসিয়েশনের সদস্য।

নির্বাচন এখনও ছ’মাস দূরে। তবুও এত আগে অভিযোগ নিয়ে সিইসির কাছে যাওয়া প্রসঙ্গে শুভেন্দু বলেন,
ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোনও সদস্যকে মডেল কোড অফ কন্ডাক্ট (MCC) চালু হলে নির্বাচন–সংক্রান্ত কাজে রাখা যাবে না—এই নিয়ম অনুসারে আগাম সতর্ক করতেই তিনি চিঠি দিয়েছেন।

এছাড়া কেন্দ্রীয় বাহিনীর (Central Forces) মোতায়েন, অন্য রাজ্যের পুলিশ এনে দায়িত্ব দেওয়া—এসব বিষয়ে যেন ইসি আগে থেকেই পরিকল্পনা করতে পারে, সেই উদ্দেশ্যে তিনি চিঠি পাঠিয়েছেন বলেও জানান শুভেন্দু।

Advertisement
ads
Continue Reading
Advertisement